ঢাকা   ০৭:৫৩:৩২ পিএম, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
কোম্পানীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বিশাল সমাবেশ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে ভোট: ইসি সচিব নোয়াখালীর কোম্পানীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালের সহায়তায় হাটহাজারীতে বিনামূল্যে চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত ত্রিপুরা পাড়া পদির্শনে যান ইউএনও আবদুর রহমান চন্দনাইশে জ্ঞানের আলোর সন্ধানে প্রতিদিন শিক্ষার্থীদের হাঁটতে হয় প্রায় ২ ঘণ্টা হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা আইন-২০২৩ বাস্তবায়নসহ তিন দফা দাবিতে প্রেস ক্লাবের সামনে মানববন্ধন নোয়াখালীতে ইয়াবাসহ গ্রেপ্তারের পর যুবদল নেতা বহিষ্কার কবিরহাটে জামায়াতে ইসলামীর সীরাতুন্নবী মাহফিল অনুষ্ঠিত: রাসূলের আদর্শ অনুসরণে বৈষম্যহীন সমাজ গড়ার আহ্বান কোম্পানীগঞ্জে নবআবিষ্কৃত সুন্দলপুর সাউথ-১ গ্যাসক্ষেত্র পরিদর্শনে এমপি ফখরুল ইসলাম মাগিরার শ্রীপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

FAF মাল্টিলিঙ্গোয়াল স্কুল এন্ড কলেজে’র বার্ষিক পুরস্কার বিতরনী অনুষ্ঠান সম্পন্ন 

শাহাদাত হোসেন রাসেল, নোয়াখালী প্রতিনিধি
  • আপডেট টাইম : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
  • ৪১৯ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

নোয়াখালী কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভায় অবস্থিত ফয়জুন্নেছা আহমেদ ফাউন্ডেশন মাল্টিলিঙ্গোয়াল স্কুল এন্ড কলেজ’র বার্ষিক পুরস্কার বিতরনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

 

২৮ই এপ্রিল (মঙ্গলবার) সকাল ১০ টায় শুরু হয়ে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে পুরস্কার বিতরনী অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মাসুদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রুবাইয়া বিনতে কাশেম, কোম্পানীগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ মোঃ নুরুল হাকিম, উপজেলা বিএনপি’র আহ্বায়ক নুরুল আলম সিকদার, বসুরহাট পৌরসভা জামায়াতের আমির মাওলানা মোশারফ হোসাইন,   এবং উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ নিজাম উদ্দিনসহ পরিচালনা কমিটির সদস্যবৃন্দ।

 

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,

বুয়েট-এর প্রাক্তন ডীন এবং অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান প্রফেসর ড. সামসুদ্দীন আহমেদ। সম্পূর্ণ  অনুষ্ঠানটি অত্যন্ত প্রাঞ্জলভাবে উপস্থাপনা করেন প্রতিষ্ঠানের শিক্ষক মুফতী হাবিব উল্যাহ ও মুফতী হাফিজ উল্যাহ।

 

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল শিক্ষার্থীদের বহুভাষিক প্রতিভা প্রদর্শন। শিক্ষার্থীরা আরবি ও ইংরেজি ভাষায় চমৎকার বক্তৃতা এবং ডায়ালগ উপস্থাপন করে উপস্থিত অতিথিদের মুগ্ধ করে। অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে আনুষ্ঠানিকভাবে পুরস্কার বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি