1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
অদম্য নারী পুরস্কার’ পেলেন প্রধান শিক্ষক খুরশীদুল জন্নাত - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চাচা কর্তৃক জীবনশঙ্কায় ভাতিজা : হাটহাজারীতে সাংবাদিক সম্মেলন চন্দনাইশে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরষ্কার বিতরণ চন্দনাইশে ২ শ্রমিক পাহাড়ি সন্ত্রাসীদের মুক্তিপণ দিয়ে ছাড়া পেল চন্দনাইশ সাতবাড়িয়া-বরকল-বৈলতলী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি গঠন নাঙ্গলকোট পৌরসভার ‘গুপ্ত বাজেট’ নিয়ে প্রশ্ন চন্দনাইশ থেকে নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধার করেছে থানা পুলিশ চন্দনাইশ উপজেলায় মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারগরি শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেষ্ঠ শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ বাল্য বিবাহ রোধে ইউএনও’র ব্যতিক্রমী উদ্যোগ ভয়েস অফ গার্লস টিম গঠন  চবি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান মাগুরার শ্রীপুরে ওয়ালটন প্লাজার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত 

অদম্য নারী পুরস্কার’ পেলেন প্রধান শিক্ষক খুরশীদুল জন্নাত

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
  • ১০৬ বার

শিক্ষাক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে ‘অদম্য নারী পুরস্কার’ পেয়েছেন ঈদগাঁও উপজেলার ঈদগাহ্ আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খুরশীদুল জন্নাত।

 

কক্সবাজার জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালকের কার্যালয়ের পক্ষ থেকে এ সম্মাননা প্রদান করা হয়। চলতি বছরে টেকনাফ, রামু, ঈদগাঁও ও সদর এই চারটি উপজেলার মোট ১১ জন নারীকে বিভিন্ন ক্যাটাগরিতে এ পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে।

 

এর মধ্যে ঈদগাঁও উপজেলায় শিক্ষাক্ষেত্রে অবদানের জন্য খুরশীদুল জান্নাত এবং সফল নারী উদ্যোক্তা হিসেবে পারভীন আক্তার এই সম্মাননা অর্জন করেন।

 

স্থানীয় শিক্ষাঙ্গনে খুরশীদুল জান্নাতের অবদান দীর্ঘদিনের। প্রধান শিক্ষক হিসেবে তিনি শিক্ষার মানোন্নয়ন, শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং শিক্ষার্থীদের সহপাঠক্রমিক  কার্যক্রমে উদ্বুদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।

 

তার নেতৃত্বে বিদ্যালয়ে শৃঙ্খলা ও শিক্ষার মান উল্লেখযোগ্যভাবে উন্নত হয়েছে। ‘অদম্য নারী পুরস্কার’ প্রাপ্তি তার দীর্ঘদিনের পরিশ্রম ও নিষ্ঠার যথাযথ স্বীকৃতি।”

 

এলাকার অভিজ্ঞমহল মনে করছেন, তার এই অর্জন এলাকার নারী সমাজসহ শিক্ষার্থীদের জন্য অনুপ্রান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net