1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঈদগাঁওয়ে ফায়ার স্টেশনের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন ঊর্ধ্বতন দল - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কক্সবাজারে এমপি কাজলের প্রচেষ্টায় গ্রামীণ অবকাঠামো উন্নয়নে নেয়া হলে বড় প্রকল্প ঈদগাঁওয়ে ফায়ার স্টেশনের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন ঊর্ধ্বতন দল আনোয়ারা ঐক্যবদ্ধ প্রেসক্লাব নাম ভাঙিয়ে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা, আইনগত পদক্ষেপের হুঁশিয়ারি প্রেসক্লাবের কোম্পানীগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ আয়োজন: চার দেয়ালে সীমাবদ্ধ কর্মসূচি  মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ৩ জনকে কুপিয়ে আহত করেছে মাদক-ব্যবসায়ী সাহাবুদ্দিন সাতকানিয়ায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান: জরিমানা ৩ লক্ষ টাকা, বয়লার জব্দ ও চুল্লী অকার্যকর একনেক সভায় সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী র‍্যাব-৪ এর অভিযানে অবৈধ বিদেশি আগ্নেয়াস্ত্রসহ, তিন সন্ত্রাসী গ্রেফতার মরহুম হাফেজ আলাউদ্দিন সাহেবের রুহের মাগফিরাত কামনায় উপহার সামগ্রী বিতরণ

ঈদগাঁওয়ে ফায়ার স্টেশনের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন ঊর্ধ্বতন দল

সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার
  • আপডেট টাইম : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
  • ১ বার

কক্সবাজারের ঈদগাঁওয়ে বহু প্রতীক্ষিত একটি ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের উদ্যোগের প্রথম ধাপ শুরু হয়েছে। এই লক্ষ্যে ২৭ এপ্রিল সংশ্লিষ্ট বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের একটি বিশেষ প্রতিনিধি দল প্রস্তাবিত স্থানটি পরিদর্শন করেছেন। সম্ভাব্য স্থান হিসেবে উপজেলার  ইসলামাবাদ ইউনিয়নের হাসের দিঘি এলাকাটি নির্বাচন করা হয়েছে।

 

ফায়ার সার্ভিসের ঊর্ধ্বতন কর্মকর্তারা সরেজমিনে হাসের দিঘি এলাকার জমিটি পরিদর্শন করেন এবং স্টেশনটি স্থাপনের জন্য এটির সার্বিক উপযোগিতা যাচাই করেন। পরিদর্শনের সময় তাঁরা বিশেষ গুরুত্ব দিয়ে দেখেন এলাকাটির যোগাযোগ ব্যবস্থা কতটা উন্নত এবং জরুরি মুহূর্তে দ্রুত দমকল বাহিনী এখান থেকে সাড়া দিতে পারবে কি না।

 

ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণের জন্য অবকাঠামোগত সুবিধা এবং আশপাশের পরিবেশের সঙ্গে সংগতি রেখে কীভাবে কাজ করা যায়, সে বিষয়েও প্রতিনিধি দলটি স্থানীয়দের সাথে মতবিনিময় করেন।

 

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ঈদগাঁও ও তার আশপাশের জনপদে কোনো ফায়ার সার্ভিস স্টেশন না থাকায় প্রায়শই অগ্নিকাণ্ডের মতো দুর্ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়ে আসছে। একটি ফায়ার সার্ভিস স্টেশন এখানে স্থাপিত হলে ঈদগাঁওবাসী অগ্নিকাণ্ডসহ যেকোনো প্রাকৃতিক ও দুর্ঘটনাজনিত জরুরি পরিস্থিতিতে দ্রুত উদ্ধার ও সহায়তা পাবে। পরিদর্শনকারী ঊর্ধ্বতন কর্মকর্তারাও তাদের বক্তব্যে স্পষ্ট করেছেন যে, প্রস্তাবিত স্টেশনটি চালু হলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দ্রুত সাড়া প্রদানের ক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। এতে শুধুমাত্র ঈদগাঁও শহরই নয়, পার্শবর্তী ইসলামাবাদসহ পুরো উপজেলার মানুষের নিরাপত্তা নিশ্চিত করা সহজ হবে এবং যেকোনো দুর্ঘটনায় ক্ষয়ক্ষতি ন্যূনতম পর্যায়ে নামিয়ে আনা সম্ভব হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net