কক্সবাজারের ঈদগাঁওয়ে একটি মাদক মামলায় ২বছর সশ্রম সাজাপ্রাপ্ত পলাতক আসামি শফি আলমকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (৬ এপ্রিল) ভোর রাতে উপজেলার জালালাবাদ খামারপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। শফি আলম বর্নিত ইউনিয়নের খামারপাড়া গ্রামের নুরুল হকের পুত্র।
পুলিশ জানায়, গোপন খবরের ভিত্তিতে থানার এসআই অন্তু বড়ুযা সঙ্গীয় ফোর্স নিয়ে একটি মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি শফি আলমকে ঐ এলাকায় অভিযান চালিয়ে আটক করা হয়। তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় আদালত ২ বছর সশ্রম কারাদণ্ড প্রদান করেন। রায়ের পর থেকে তিনি পলাতক।
ঈদগাঁও থানার ওসি এটিএম শিফাতুল মাজদার জানান, গ্রেফতারের পর পরবর্তীতে একইদিন সকালে আসামীকে বিজ্ঞ আদালতে সোফর্দ করা হয়েছে।