ঢাকা   ০৪:০৬:৩৩ পিএম, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
মাগুরায় জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে আন্তঃদলীয় ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত  গার্মেন্টস শ্রমিকদের ন্যায্য মজুরি, জীবনমান উন্নয়ন ও অধিকার প্রতিষ্ঠায় সরকারের দায়িত্ব ও করনীয়..  মাটিরাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত  ভাঙ্গুড়া স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি রুমা, রোগীদের নিলেন খোঁজখবর কর্মকর্তা-কর্মচারীদের সম্মাননা প্রদান ও মতবিনিময় সভা অনুষ্ঠিতষ বর্ণিল শোভাযাত্রা ও আলোচনা সভায় কুমিল্লায় আন্তর্জাতিক রেডিওলজি দিবস পালি ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন মাগুরার শ্রীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত  চন্দনাইশে নানা আয়োজনে সাংসদ জসিম উদ্দিনের নেতৃত্বে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত চন্দনাইশে উপজেলা প্রশাসনের জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা করলেন প্রতিমন্ত্রী মীর হেলাল

ঈদগাঁওয়ে শিশু অপহরণ, লাখ টাকা মুক্তিপণ দাবী

সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার
  • আপডেট টাইম : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ১৮৯ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

‎কক্সবাজারের ঈদগাঁওয়ে ইব্রাহিম নামের এক শিশুকে অপহরন করা হয়েছে। গতকাৱ শুক্রবার সন্ধ্যার দিকে উপজেলার ঈদগাঁও ইউনিয়নের কালিরছড়া এলাকায় এই ঘটনা ঘটে।

 

 

অপহৃতের  ফুফাতো ভাই মো. কালাম সরদার জানান, প্রতিদিনের মতো ইব্রাহিম সকাল ১০টার দিকে বাসা থেকে বের হন এবং দুপুর ২টার মধ্যে বাড়ি ফেরার কথা ছিল। কিন্তু নির্ধারিত সময়ে তিনি ফিরে না আসায় সন্ধ্যা ৬টার পর থেকে পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন।

 

 

‎পরে রাত ৭টার দিকে ইব্রাহিমের ব্যবহৃত মোবাইল নম্বর থেকে পরিবারের কাছে একটি ফোন আসে। ফোনে জানানো হয়, তাকে কালিরছড়া এলাকার একটি বাড়িতে আটকে রেখে নির্যাতন করা হচ্ছে। একই সঙ্গে অপহরণকারীরা রাতের মধ্যেই ১ লাখ টাকা মুক্তিপণ দাবি করে এবং টাকা না দিলে তাকে হত্যা করা হবে বলে হুমকি দেয়। এরপর হঠাৎ করেই কলটি বিচ্ছিন্ন হয়ে যায় এবং পরবর্তীতে নম্বরটি বন্ধ পাওয়া যায়।

 

‎ইব্রাহিম পেশায় একজন হকার। তিনি উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে পণ্য বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন। তার বাড়ি বগুড়া জেলার আদমদীঘি উপজেলার সান্তাহার ইউনিয়নের জাহানপুর এলাকায়।

 

ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এটিএম সিফাতুল মাজহার বলেন, এ ধরনের কোনো অভিযোগ এখনো থানায় আসেনি। তবে বিষয়টি খতিয়ে দেখা হবে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি