1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
এইচ.এম. এরশাদ স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২৮ জুন ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মানবিক সাহায্যের আবেদন জানালেন পরিবার চন্দনাইশের এয়াকুব ক্যান্সারে আক্রান্ত হয়ে বিনা চিকিৎসায় পড়ে আছে ঘরে পশ্চিম গোমাতলী ভূমিহীন কৃষি সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত নবীনগরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি প্রাপ্তদের মাঝে পুরষ্কার বিতরণ রামগড়ে জুলাই শহিদের পরিবারের সদস্যকে ধর্ষণের চেষ্টা, অভিযুক্ত পলাতক চন্দনাইশে একটি সেতুর দাবি বরমা ও মধ্যম চরতিবাসীর প্রধানমন্ত্রীর সফরে দ্বিপক্ষীয় সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে : ফখরুল কর্ণফুলীতে এমপির সড়ক প্রকল্প ঘিরে উত্তেজনা: কৃষক দল নেতাকে হেনস্তা ও প্রাণনাশের হুমকির অভিযোগ কর্ণফুলী প্রেস ক্লাবের মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত গাছতলায় আশ্রয় ৮০ বছরের বৃদ্ধ মায়ের, ছেলের ঘরে হলো না ঠাঁই হেফাজতে নির্যাতন বন্ধে কার্যকর উদ্যোগের দাবি, গণতান্ত্রিক রাষ্ট্রে দমন-পীড়নের স্থান নেই

এইচ.এম. এরশাদ স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত

সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার
  • আপডেট টাইম : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
  • ৯৬ বার

জনকণ্ঠের স্টাফ রিপোর্টার বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), কক্সবাজার জেলা কমিটির প্রয়াত সভাপতি এইচ.এম. এরশাদের স্মরণে এক নাগরিক শোকসভা অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার (১১ এপ্রিল ) বিকেল সাড়ে ৩টায় কক্সবাজার জেলা পরিষদ হলরুমে বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপার আয়োজনে অনুষ্ঠিত শোক সভায় ভারপ্রাপ্ত সভাপতি জাফর আলম দিদারের সভাপতিত্বে যুগ্ম সাধারণ সম্পাদক এম জসিম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

 

এসময় উপস্থিত থেকে স্মৃতিচারণ করেন বাপা কক্সবাজারের উপদেষ্টা ও সাবেক পৌর মেয়র সরওয়ার কামাল, কক্সবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন বাহারি, বাপা কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিহির বিশ্বাস , আশরাফুল হুদা সিদ্দিকী জামশেদ, সৈয়দ আহম্মদ উজ্জল,

বাপা সাধারণ সম্পাদক করিম উল্লাহ কলিম, কোস্ট ফাউন্ডেশনের সহকারী পরিচালক জাহাঙ্গীর আলম, আরটিভি জেলা প্রতিনিধি সাইফুর রহিম শাহিন, কক্সবাজার জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এইচ. এম. ফরিদুল আলম শাহীন, সুবিমল পাল পান্না, মমতাজ সফিনা আজিম, এম আর খোকন, সাংবাদিক জসিম উদ্দিন, এডভোকেট তারেক, এডভোকেট আবুল রহিম, কমরেড গিয়াস উদ্দিন, সাংবাদিক নেজাম উদদীন, সাইফুল ইসলাম কলিম, শম ইকবাল বাহার,

বাপা উখিয়া সভাপতি আয়াজ রবি, চকরিয়া সভাপতি আলাউদ্দিন আলো, পেকুয়া প্রতিনিধি মো. জালাল, সাংবাদিক সংসদের সভাপতি আজিজ রাসেল, শহর বাপার সভাপতি ইরফানুল হাসান ইরফান, এনামুল হক চৌ, কুতুবদিয়া সভাপতি আবুল কাশেম, মহেশখালী বাপার সহসভাপতি অধ্যাপক আমিনুল ইসলাম, কল্লোল দে, দোলন ধর, জাহাঙ্গীর সামস, ডক্টর নুরুল আবছার, আবদুর রহমান হাসেমি ও মরহুমের পুত্র এডভোকেট আতিকুল ইসলাম সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পরিবেশবাদী সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক ও সুধীজন।

 

সভায় বক্তারা মরহুম এইচ.এম. এরশাদের কর্মময় জীবন, সাংবাদিকতা ও পরিবেশ আন্দোলনে তাঁর গুরুত্বপূর্ণ অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তাঁরা বলেন, তাঁর আদর্শ ও কর্ম আগামী প্রজন্মের জন্য প্রেরণার উৎস হয়ে থাকবে। মরহুম এইচ.এম. এরশাদ ছিলেন একজন সৎ, নিষ্ঠাবান ও জনমুখী সাংবাদিক। পরিবেশ রক্ষায় তাঁর ভূমিকা সবসময় স্মরণীয় হয়ে থাকবে।

শোকসভা শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net