1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কোম্পানীগঞ্জে ঘুষ বানিজ্যের অভিযোগ ইউএনও'র সহকারী'র বিরুদ্ধে  - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নিউজিল্যান্ডে মুনজের ঈদ পুনর্মিলনীতে প্রবাসী বাংলাদেশীদের মিলনমেলা ঈদগাঁওয়ে  খাল থেকে যুবকের লাশ উদ্ধার কোম্পানীগঞ্জে ঘুষ বানিজ্যের অভিযোগ ইউএনও’র সহকারী’র বিরুদ্ধে  নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬ এর শুভ উদ্ভোদন  ঈদগাঁওয়ে পরীক্ষা কেন্দ্র সংশ্লিষ্টদের নিয়ে প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত ঘরের ছেলে ফিরলেন প্রধানমন্ত্রী হয়ে, আনন্দে মাতোয়ারা বগুড়া ইসলামপুর সরকারী খালে বাঁধ দিয়ে হাকিম আলীর চিংড়ি ঘের, নিরব ভুমিকায় প্রশাসন, সংবাদের প্রতিবাদ মাগুরার শ্রীপুরে মাদক ও সহিংসতা প্রতিরোধে পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত  তালাবদ্ধ কাণ্ডে নড়েচড়ে প্রশাসন, নবীনগরে নায়েব স্ট্যান্ড রিলিজ

কোম্পানীগঞ্জে ঘুষ বানিজ্যের অভিযোগ ইউএনও’র সহকারী’র বিরুদ্ধে 

শাহাদাত হোসেন রাসেল, নোয়াখালী প্রতিনিধি
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ১ বার

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস সহকারী নাসিম শাহ এর বিরুদ্ধে ১ লক্ষ টাকা ঘুষ বানিজ্যের অভিযোগ এনে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন এক ভুক্তভোগী। ছয়মাস অপেক্ষার পর টাকা ফেরত চাইলে বার বার তারিখ দিয়েও টাকা নাদিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন করেন নাসিম শাহ।

 

এবিষয়ে সোমবার (২০ এপ্রিল) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুদুর রহমান বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী তালেব মোহাম্মদের হাট সমবায় সমিতির সহ-সভাপতি জাকির হোসেন কাঞ্চন।

 

লিখিত অভিযোগ সূত্রে জানাযায়,সমবায় অফিস সংক্রান্ত জমি বিক্রির অনুমোদন নিয়ে দেয়ার কথা বলে তালেব মোহাম্মদের হাট সমবায় সমিতির সহ-সভাপতি জাকির হোসেন কাঞ্চন থেকে সাত মাস পূর্বে ১ লক্ষ টাকা নেয় উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস সহকারী নাসিম। দীর্ঘ সাত মাস নানান জটিলতা দেখিয়েও কাজের কোনো সমাধান দিতে না পারায় ফেরত চাওয়া হয় টাকা,এতেই ক্ষিপ্ত হয়ে বিভিন্নভাবে হুমকি-ধমকি সহ অশোভন আচরন করেন নাছিম। সর্বশেষ টাকা ফেরত দেয়ার কথা বলে গত ১ মাসে চার চার বার সময় নিয়েও টাকা ফেরত নাদিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয় উপজেলা নির্বাহী কর্মকর্তার এই অফিস সহকারী নাসিম।

 

এবিষয়ে সরাসরি নাসিম শাহকে অফিসে না পেয়ে মুঠোফোনে জানতে চাইলে টাকা লেনদেনের বিষয়ে প্রথমে অস্বীকার করলেও একপর্যায়ে নির্দিষ্ট একটি টাইমের মধ্যে টাকা ফেরত দেয়ার কথা হয়েছে  বলে জানান তিনি। শেষে টাকা নেয়ার বিষয়টি সত্য কিনা নিশ্চিত হতে পুনরায় জানতে চাইলে ফোন কেঁটে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তার এই অফিস সহকারী নাসিম শাহ।

 

এবিষয়ে জানতে চাইলে কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মাসুদুর রহমান জানান,নাসিম শাহ বর্তমানে ছুটিতে আছেন। তার বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগের ভিত্তিতে তাকে দ্রুত শোকজের নির্দেশ দেয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রমানিত হলে বিধি অনুযায়ী সর্বোচ্চ ব্যবস্থা নেয়া হবে।।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net