1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে নববর্ষ উপলক্ষে আলকরা ইউপি’র চেয়ারম্যান প্রার্থীর পক্ষে গণসংযোগ ও মিষ্টান্ন বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
‘দৌড়ান সুস্থতার জন্য, এগিয়ে চলুন বিজয়ের পথে’—স্লোগানে রামগড়ে ম্যারাথনে অংশ নিলেন তিন শতাধিক দৌড়বিদ মাগুরায় লোডশেডিংয়ের গরম থেকে বাঁচতে মসজিদের ছাদে উঠে বিদ্যুৎস্পৃষ্টে মুয়াজ্জিনের মৃত্যু! রুপনগর প্রেসক্লাবের সদস্য মোঃ রুহুল আমিন এর মমতাময়ী মায়ের মৃত্যু প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো জিই হেলথকেয়ারের ‘হেলথ এক্সপ্রেস’ চালু নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটের স্মারকলিপি প্রদান হাটহাজারী মাদরাসা ছাত্র আরিফুল ইসলামের আকস্মিক মৃত্যু : মাগফিরাত কামনায় জামেয়ার মহাপরিচালক আলেমগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণেই জুলাই আন্দোলন সফল হয় : আল্লামা শেখ আহমদ জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে কোম্পানীগঞ্জে ১১ দলীয় ঐক্য জোটের গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত  কোম্পানীগঞ্জে জুলাই গনঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও বিশেষ মোনাজাত  “স্পেশাল ট্রাইব্যুনালে জুলাই গণহত্যার বিচার করেন, জনগণ আপনাদের ছাড়বে না: সাক্কু

চৌদ্দগ্রামে নববর্ষ উপলক্ষে আলকরা ইউপি’র চেয়ারম্যান প্রার্থীর পক্ষে গণসংযোগ ও মিষ্টান্ন বিতরণ

মোহাম্মদ সাইদুলহক, চৌদ্দগ্রাম (কুমিল্লা)
  • আপডেট টাইম : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
  • ১৫৬ বার

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার আলকরা ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী, বিশিষ্ট সাংবাদিক ও ব্যবসায়ী, ‘আলোকিত চৌদ্দগ্রাম’ এর সম্পাদক ও প্রকাশক মো. আমিরুল আলম খাঁন রিপনের পক্ষে ইউনিয়নের আলকরা ও নোয়াজ্জা বাজার সহ বিভিন্ন বাজারে ব্যবসায়ী ও সাধারণ পথচারীদের মাঝে মিষ্টান্ন বিতরণ করা হয়েছে। এ সময় মানুষকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে ইউনিয়নের বিভিন্ন এলাকায় টাঙানো হয়েছে ব্যানার-ফেস্টুন।

 

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে বাংলা নববর্ষ-১৪৩৩ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মো. আমিরুল আলম খাঁন রিপনের পরিবারের পক্ষ থেকে প্রত্যেককে আলকরা ইউনিয়ন নিয়ে তার ভবিষ্যত পরিকল্পনা (ম্যানুফেস্টু) সম্বলিত হাতপাখার আদলে তৈরি একটি করে মিনি প্ল্যাকার্ড প্রদান করা হয়। এরআগে ধোপাখিলায় নিজ বাড়িতে দোয়া-মিলাদ ও মুনাহজাতের মাধ্যমে এ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন আমিরুল আলম খাঁনের পিতা, সাবেক ইউপি সদস্য ফজলুল হক খাঁন, ভাই জহিরুল আলম খাঁন, ছোট ভাই ফারুক খাঁন, বিশিষ্ট সমাজবেক মাস্টার জাফর আহমেদ, সোহাগ খাঁন, আলা উদ্দিন, স্বপন খাঁন, আব্দুল আলী, মাওলানা মো. সালাহ উদ্দিন, জহির উদ্দিন মোল্লা, জাফর আহমেদ খাঁন, আব্দুল মোতালেব ভূঁইয়া, আবুল বাশার ভূঁইয়া, পেয়ার আহমেদ, রিয়াদ খাঁন, জামাল উদ্দিন খাঁন, খন্দকার সোহাগসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও যুব সমাজের নেতৃবৃন্দ।

 

আলকরা ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মো. আমিরুল আলম খাঁন রিপন মুঠোফোনে বলেন, ‘একটি আধুনিক, উন্নত ও সমৃদ্ধময় আলকরা ইউনিয়ন গড়তে বেশ কিছু পরিকল্পনা হাতে নিয়েছি। আমি সেবক হতে এসেছি। মানুষের সেবা করাই হবে আমার মূল লক্ষ্য ও উদ্দেশ্য। ইতোপূর্বে বিভিন্ন সামাজিক সংগঠনের মাধ্যমে পুরো ইউনিয়নের গরীব ও অসহায় মানুষের কল্যাণে কাজ করেছি। বিভিন্ন সময় মানুষের সুখে-দুঃখে থাকার চেষ্টা করেছি। ভবিষ্যতেও যেন জনসেবা অব্যাহত রাখতে পারি, সেজন্য চেয়ারম্যান পদে নির্বাচন করার ইচ্ছে রয়েছে। আমি যদি নির্বাচিত হই, ইউনিয়নে স্বাক্ষরতার হার শতভাগে উন্নিত করবো। ইউনিয়নের রাস্তাঘাট, পুল-কালভার্ট এর উন্নয়ন সহ সকল অবকাঠামোগত উন্নয়ন করবো। শিক্ষা-সংস্কৃতির ব্যাপক প্রসার সহ বেকার যুবক-যুবতিদের কর্মসংস্থানের জন্য পরিষদের তত্বাবধানে স্কিল ডেভেলপমেন্ট কর্মসূচি বাস্তবায়ন করা হবে। আলকরাবাসীর সেবা করতে আমি সকলের দোয়া চাই।’

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net