1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নবীগঞ্জে বজ্রপাতে ১ নিহত ও ৩ জন আহত  - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সম্মিলিত ইসলামী ব্যাংকে মাসব্যাপী চলতি ও সঞ্চয়ী হিসাব ক্যাম্পেইন শুরু নবীগঞ্জে বজ্রপাতে ১ নিহত ও ৩ জন আহত  বাংলাদেশের ৬টি জাহাজকে হরমুজ প্রণালী অতিক্রমের অনুমোদন ইরানের যুক্তরাষ্ট্র থেকে ৬১ হাজার মে. টন গম নিয়ে জাহাজ চট্টগ্রাম বন্দরে বিএনপি নেতা শীর্ষ মাদক ব্যবসায়ী লুঙ্গি মিজান ইয়াবাসহ গ্রেপ্তার  ফসলি জমির মাটি কাটায় সাতকানিয়ায় মাটি পাচারকারীকে ৫ লাখ টাকা জরিমানা ধর্মমন্ত্রীকে জড়িয়ে ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে  সংবাদ সম্মেলন বাংলাভিশনের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী: সুশীল ফোরামের শুভেচ্ছা সংসদীয় আসনে এমপি কার্যালয়ের যৌক্তিকতা তুলে ধরে ছাত্রনেতা ইমাম হোসাইনের খোলা চিঠি  গুজরাটের আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের এক প্রদীপ্ত নাম —অধ্যাপক এম এ বার্ণিক

নবীগঞ্জে বজ্রপাতে ১ নিহত ও ৩ জন আহত 

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিবেদক
  • আপডেট টাইম : বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ২ বার

নবীগঞ্জ উপজেলার ছোট ভাকৈর গ্রামের হওলাঘর হাওরে বুধবার সকালে বজ্রপাতে পরাছ মিয়া (৪৫) নামের এক ব্যক্তি নিহত এবং অপর ৩ জন আহত হয়েছে। আহতদের গুরুতর অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।নিহত ফরাছ মিয়া ওই গ্রামের আব্দুল মতলিবের ছেলে।স্থানীয়রা জানান, উপজেলার বড় ভাকৈর (পুর্ব) ইউনিয়নের ছোট ভাকৈর গ্রামের আব্দুল মতলিবের ছেলে পরাছ মিয়া (৪৫), শফিক উল্লার ছেলে শামসুল মিয়া, তোতা মিয়ার ছেলে জাহেদ মিয়া ও হাফিজুল মিয়াসহ ৫/৬ জন লোক বুধবার সকালে স্থানীয় হওলাঘর হাওরে গরুর ঘাস কাটতে যায়। কেউ যায় হাসঁ রাখতে। এ সময় বৃষ্টিপাত হলে হঠাৎ ওই হাওরের উপর দিয়ে আর্কষিক বজ্রপাতের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে ফরাছ মিয়া (৪৫) নিহত হয়। অপর ৩ জন আহত হয়। গুরুতর আহত শামসুল মিয়া, জাহেদ মিয়া ও হাফিজুল মিয়াকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। তাদের অবস্থা আশংখ্যাজনক।নিহতের ঘটনাটি নিশ্চিত করেন নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত (ওসি) মোনায়েম মিয়া।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net