1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নোয়াখালীর কবিরহাট উপজেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ১,গুরুতর আহত ৩  - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
কর্ণফুলী প্রেস ক্লাবের মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত গাছতলায় আশ্রয় ৮০ বছরের বৃদ্ধ মায়ের, ছেলের ঘরে হলো না ঠাঁই হেফাজতে নির্যাতন বন্ধে কার্যকর উদ্যোগের দাবি, গণতান্ত্রিক রাষ্ট্রে দমন-পীড়নের স্থান নেই ১৮৮০ সাল থেকে আয়ুর্বেদিক ওষুধে চলছে কার্যক্রম চন্দনাইশে প্রতিকূলতা ঠেলে এগিয়ে চলেছে জোয়ারা পাগলা গারদ চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত চাচা কর্তৃক জীবনশঙ্কায় ভাতিজা : হাটহাজারীতে সাংবাদিক সম্মেলন চন্দনাইশে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরষ্কার বিতরণ চন্দনাইশে ২ শ্রমিক পাহাড়ি সন্ত্রাসীদের মুক্তিপণ দিয়ে ছাড়া পেল চন্দনাইশ সাতবাড়িয়া-বরকল-বৈলতলী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি গঠন নাঙ্গলকোট পৌরসভার ‘গুপ্ত বাজেট’ নিয়ে প্রশ্ন

নোয়াখালীর কবিরহাট উপজেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ১,গুরুতর আহত ৩ 

শাহাদাত হোসেন রাসেল, নোয়াখালী প্রতিনিধি
  • আপডেট টাইম : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
  • ১৩০ বার

নোয়াখালীর কবিরহাট উপজেলায় ধান কাটার গাড়ি ও গাছবাহী ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে মোহাম্মদ মিয়া (৩১) নামে এক যুবক নিহত  ও  তিনজন গুরুতর আহত হয়েছেন।

 

২৮ই এপ্রিল(মঙ্গলবার) বিকেলে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয়সূত্রে জানা গেছে, বিকালে কবিরহাট উপজেলার ঘোষবাগ ইউনিয়নের জোরালগঞ্জ সড়কে এই সড়ক দুর্ঘটনা ঘটে। একটি ধান বোঝাই গাড়ির সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি গাছ পরিবহনকারী গাড়ির সজোরে ধাক্কা লাগলে গাড়ি দুটি দুমড়ে-মুচড়ে রাস্তার পাশে পড়ে যায়। এ সময় গাড়ির চাকার নিচে পড়ে একজন মারা যায়।

 

নিহত মোহাম্মদ মিয়া (৩১) সুবর্ণচর উপজেলার চর জুবলি ইউনিয়নের বাসিন্দা। আহতরা হলেন- সুবর্ণচর উপজেলা চর জুবলি ইউনিয়নের মাহমুদুল্লাহর ছেলে মোহাম্মদ রুবেল (২৬) , আবদুল মালেকের ছেলে মোহাম্মদ হান্নান (৩৯), নুর মোহাম্মদের ছেলে মোহাম্মদ জামাল উদ্দিন (৪১)।

 

দূর্ঘটনার পরপরই ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়। স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে বাকি তিনজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। আহত তিনজনের শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন।

 

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পরপরই পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে। বর্তমানে পুলিশ সদস্যরা সেখানে উদ্ধার কাজ ও তদন্তে নিয়োজিত আছেন। তবে হতাহতদের সঠিক পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net