1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬ এর শুভ উদ্ভোদন  - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নিউজিল্যান্ডে মুনজের ঈদ পুনর্মিলনীতে প্রবাসী বাংলাদেশীদের মিলনমেলা ঈদগাঁওয়ে  খাল থেকে যুবকের লাশ উদ্ধার কোম্পানীগঞ্জে ঘুষ বানিজ্যের অভিযোগ ইউএনও’র সহকারী’র বিরুদ্ধে  নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬ এর শুভ উদ্ভোদন  ঈদগাঁওয়ে পরীক্ষা কেন্দ্র সংশ্লিষ্টদের নিয়ে প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত ঘরের ছেলে ফিরলেন প্রধানমন্ত্রী হয়ে, আনন্দে মাতোয়ারা বগুড়া ইসলামপুর সরকারী খালে বাঁধ দিয়ে হাকিম আলীর চিংড়ি ঘের, নিরব ভুমিকায় প্রশাসন, সংবাদের প্রতিবাদ মাগুরার শ্রীপুরে মাদক ও সহিংসতা প্রতিরোধে পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত  তালাবদ্ধ কাণ্ডে নড়েচড়ে প্রশাসন, নবীনগরে নায়েব স্ট্যান্ড রিলিজ

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬ এর শুভ উদ্ভোদন 

শাহাদাত হোসেন রাসেল, নোয়াখালী প্রতিনিধি
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ২ বার

“সব শিশুদের টিকা দিবো, হাম-রুবেলা রোধ করবো” এই স্লোগানকে সামনে রেখে নোয়াখালীর কোম্পানীগঞ্জে শুরু হয়েছে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬।

সোমবার (২০ এপ্রিল) সকালে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে বসুরহাট  অক্সফোর্ড স্কুল এন্ড কলেজে এ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়।

 

উক্ত অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য ও  পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ সেলিম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুদুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আশরাফুল আলম, কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ শওকত আল ইমরান ইমরোজ, ডাঃ আব্দুল আহাদ, ডাঃ আব্দুল কাদের রাহীম।

 

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, অক্সফোর্ড স্কুল এন্ড কলেজে’র চেয়ারম্যান মাওলানা নুরুল আফছার, প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষকগন এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনায় কর্মরত স্বাস্থ্য সহকারীবৃন্দ।

এসময় আরো উপস্থিত ছিলেন, হাম রুবেলা প্রতিরোধে টিকা নিতে আসা সকল শিশু’র অভিভাবকবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

এই ক্যাম্পেইনের আওতায় কোম্পানীগঞ্জ উপজেলায় ৬ মাস থেকে ৫ বছর বয়সী সকল শিশুকে হাম-রুবেলা টিকা প্রদান করা হবে। আজ ২০ এপ্রিল (সোমবার) থেকে শুরু হয়ে আগামী ১০ মে পর্যন্ত এই টিকাদান কার্যক্রম চলবে।

 

স্বাস্থ্য বিভাগ জানায়, এই কর্মসূচির মাধ্যমে শিশুদের মারাত্মক সংক্রামক রোগ হাম ও রুবেলা প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব হবে। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা অভিভাবকদের তাদের সন্তানদের নির্ধারিত সময়ে নিকটস্থ টিকাকেন্দ্রে নিয়ে এসে টিকা প্রদানের জন্য আহ্বান জানান এবং সবাইকে সচেতন হওয়ার উপর গুরুত্বারোপ করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net