1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নোয়াখালীর সুবর্ণচরে চাষের পুকুরে বিষ প্রয়োগ, ক্ষতি প্রায় ৫ লাখ টাকা  - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
চন্দনাইশে একটি সেতুর দাবি বরমা ও মধ্যম চরতিবাসীর প্রধানমন্ত্রীর সফরে দ্বিপক্ষীয় সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে : ফখরুল কর্ণফুলীতে এমপির সড়ক প্রকল্প ঘিরে উত্তেজনা: কৃষক দল নেতাকে হেনস্তা ও প্রাণনাশের হুমকির অভিযোগ কর্ণফুলী প্রেস ক্লাবের মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত গাছতলায় আশ্রয় ৮০ বছরের বৃদ্ধ মায়ের, ছেলের ঘরে হলো না ঠাঁই হেফাজতে নির্যাতন বন্ধে কার্যকর উদ্যোগের দাবি, গণতান্ত্রিক রাষ্ট্রে দমন-পীড়নের স্থান নেই ১৮৮০ সাল থেকে আয়ুর্বেদিক ওষুধে চলছে কার্যক্রম চন্দনাইশে প্রতিকূলতা ঠেলে এগিয়ে চলেছে জোয়ারা পাগলা গারদ চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত চাচা কর্তৃক জীবনশঙ্কায় ভাতিজা : হাটহাজারীতে সাংবাদিক সম্মেলন চন্দনাইশে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরষ্কার বিতরণ

নোয়াখালীর সুবর্ণচরে চাষের পুকুরে বিষ প্রয়োগ, ক্ষতি প্রায় ৫ লাখ টাকা 

শাহাদাত হোসেন রাসেল, নোয়াখালী প্রতিনিধি
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ৮৯ বার

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চর ওয়াপদা ইউনিয়নের ধানেরশীষ গ্রামে বিষ প্রয়োগ করে একটি মাছের প্রজেক্টে বিশাল ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে।  ৭ই এপ্রিল (মঙ্গলবার) রাতে এ ঘটনা ঘটে।

প্রজেক্ট মালিক ভুক্তভোগী

ইব্রাহিম ধনু জানান, তাঁর পুকুরে চাষকৃত প্রায় ৮ থেকে ১০ প্রজাতির মাছ রাতের মধ্যে মারা যায়। এতে তার আনুমানিক প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।

 

তিনি অভিযোগ করে বলেন, পূর্ব শত্রুতার জেরে স্থানীয় নুরনবী, ইউনুস ও ইয়াকুব নামের তিন ভাই মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে তার পুকুরে বিষ প্রয়োগ করেন। রাত ১০টার দিকে পুকুরের মাছ ভেসে উঠতে শুরু করলে স্থানীয়দের চিৎকারে বিষয়টি প্রকাশ পায়।

 

তবে অভিযুক্ত ইয়াকুব অভিযোগ অস্বীকার করে বলেন, একটি চলমান মামলার জের ধরে ইব্রাহিম তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে তাদেরকে ফাঁসানোর চেষ্টা করতেছেন।

 

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net