1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ফসলি জমির মাটি কাটায় সাতকানিয়ায় ইটভাটাকে দুই লাখ টাকা জরিমানা - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ৩১ মে ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কানেক্ট বাংলাদেশ গ্লোবাল (ইউকে) এর উদ্যোগে বাংলাদেশের বিভিন্ন জেলায় কোরবানির মাংস বিতরণ কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পর্যবেক্ষণে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখেছেন প্রধানমন্ত্রী ঈদে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ থাকবে : বিদ্যুৎ বিভাগ মাগুরায় নতুন কুড়ি স্বর্ণপদক জয়ী অ্যাথলেট ইয়াসমিনকে শ্রীপুরে জমকালো সংবর্ধনা কক্সবাজারের ঈদগাঁওয়ে ১০টি চোরাই গরু ও ট্রাকসহ চালক গ্রেফতার কেন আরাফার দিন এত বেশি মহিমান্বিত? নবীগঞ্জ ধর্ষক জনতার হাতে আটক ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল নবীগঞ্জে ৩য় শ্রেণীর ছাত্রী ধর্ষিত হাসপাতালে ভর্তি নবীগঞ্জে কানাইপুর মাঠে বাণিজ্য মেলা বন্ধের দাবিতে তৌহিদী জনতার বিক্ষোভ মিছিল

ফসলি জমির মাটি কাটায় সাতকানিয়ায় ইটভাটাকে দুই লাখ টাকা জরিমানা

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:
  • আপডেট টাইম : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ৬৬ বার

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় অবৈধভাবে মাটি কাটার দায়ে একটি ইটভাটাকে ২ লাখ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন। একই সঙ্গে কৃষিজমির মাটি কাটার ফলে পরিবেশ ও কৃষিতে মারাত্মক ক্ষতির বিষয়টি উঠে এসেছে।

 

শুক্রবার (১০ এপ্রিল) বেলা ১১টার দিকে সাতকানিয়া উপজেলার কালিয়াইশ ইউনিয়নের উত্তর সাতকানিয়া জাফর আহমেদ কলেজ এলাকার পাশের ‘এসবিএল’ নামের ইটভাটায় এ অভিযান পরিচালনা করা হয়।

 

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, পরিবেশের আইন লঙ্ঘন করে কৃষিজমির উর্বর মাটি কেটে এসবিএল ইটভাটায় ব্যবহার করা হচ্ছিল। এতে একদিকে ফসল উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে, অন্যদিকে জমির প্রাকৃতিক গঠন নষ্ট হয়ে যাচ্ছে।

 

 

 

পরিবেশবিদদের মতে, এভাবে মাটি কাটার ফলে জমির উর্বরতা দ্রুত কমে যায়, পানি ধারণক্ষমতা হ্রাস পায় এবং দীর্ঘমেয়াদে ওই জমি অনাবাদি হয়ে পড়ার বিশাল ঝুঁকি থাকে। পাশাপাশি আশপাশের এলাকায় ভূমিক্ষয়, জলাবদ্ধতা ও ধুলাবালুর কারণে বায়ুদূষণও বাড়ছে, যা স্থানীয় বাসিন্দাদের স্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করছে।

 

এসবিএল ইটভাটায় এই অভিযানে নেতৃত্ব দেন সাতকানিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোন্দকার মাহমুদুল হাসান। উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার মাহমুদুল হাসান অভিযানের তথ্য নিশ্চিত করে জানান, কৃষিজমির মাটি কেটে পরিবেশের ক্ষতি করা সম্পূর্ণ বেআইনি। এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।

 

পরিবেশ রক্ষা ও কৃষিজমি সংরক্ষণে ভবিষ্যতেও এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার মাহমুদুল হাসান জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net