1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বন অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে পরিবেশ মন্ত্রীর মতবিনিময় - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০১ জুন ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মিয়ানমারের বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় বিস্ফোরণে হতাহত অন্তত ১১৬ ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস সোনারগাঁ উপজেলায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগে সিয়াম নামে যুবক গ্রেপ্তার মাগুরায় ড. আলী আফজালের সংবর্ধনা প্রদান ও ঈদ পূনর্মিলনী অনুষ্ঠিত  চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের কোনো অভয়ারণ্য থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী ফটিকছড়িতে রেনেসাঁ’র উদ্যোগে ফ্রী চিকিৎসাসেবা পেলেন ১২শ’ মানুষ কানেক্ট বাংলাদেশ গ্লোবাল (ইউকে) এর উদ্যোগে বাংলাদেশের বিভিন্ন জেলায় কোরবানির মাংস বিতরণ কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পর্যবেক্ষণে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখেছেন প্রধানমন্ত্রী ঈদে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ থাকবে : বিদ্যুৎ বিভাগ

বন অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে পরিবেশ মন্ত্রীর মতবিনিময়

মুজিব উল্ল্যাহ্ তুষার
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
  • ৯৯ বার

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টুর সাথে ১৩ এপ্রিল (সোমবার) আগারগাঁওয়ে বন অধিদপ্তরের প্রধান কার্যালয়ে অধিদপ্তরের কর্মকর্তাদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম উপস্থিত ছিলেন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, উপকূলীয় অঞ্চল, বিশেষ করে চরাঞ্চলে বর্তমান সরকারের নির্বাচনি অঙ্গীকার অনুযায়ী বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হবে। এর মাধ্যমে দেশের বনাঞ্চলের ঘাটতি পূরণ করা সম্ভব হবে। তিনি আরো জানান, জবরদখলকৃত বনভূমি উদ্ধারেও মন্ত্রণালয় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।

মন্ত্রী বন অধিদপ্তরের বিভাগীয় ও জেলা পর্যায়ের কর্মকর্তাদের তাদের সমস্যাবলি ও চ্যালেঞ্জসমূহ লিখিতভাবে জমা দেওয়ার নির্দেশ দেন। এসব তথ্যের ভিত্তিতে একটি সমন্বিত চেকলিস্ট প্রণয়ন করে বন সংরক্ষণ, বন উজাড় রোধ এবং দখলমুক্তকরণে অগ্রাধিকার ভিত্তিতে কার্যক্রম গ্রহণ করা হবে বলে তিনি উল্লেখ করেন।

বিশেষ অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম জবরদখলকৃত বনভূমি সংক্রান্ত তথ্য সংগ্রহকরণে বিভাগীয় বন কর্মকর্তাদের তাগিদ দেন। তিনি বলেন, সঠিক তথ্য-উপাত্তের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া সুন্দরবনে দস্যু দমনে চলমান অভিযান অব্যাহত রয়েছে বলেও তিনি জানান।

প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় মন্ত্রণালয়ের সচিব মো. রায়হান কাওসার, অতিরিক্ত সচিব শামিমা বেগম এবং বন সংরক্ষক আর.এস.এম. মুনিরুল ইসলামসহ বন অধিদপ্তরের প্রধান কার্যালয় ও মাঠপর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net