1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন করলেন চন্দিয়া মহিলা কলেজ  - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২৮ জুন ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মানবিক সাহায্যের আবেদন জানালেন পরিবার চন্দনাইশের এয়াকুব ক্যান্সারে আক্রান্ত হয়ে বিনা চিকিৎসায় পড়ে আছে ঘরে পশ্চিম গোমাতলী ভূমিহীন কৃষি সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত নবীনগরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি প্রাপ্তদের মাঝে পুরষ্কার বিতরণ রামগড়ে জুলাই শহিদের পরিবারের সদস্যকে ধর্ষণের চেষ্টা, অভিযুক্ত পলাতক চন্দনাইশে একটি সেতুর দাবি বরমা ও মধ্যম চরতিবাসীর প্রধানমন্ত্রীর সফরে দ্বিপক্ষীয় সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে : ফখরুল কর্ণফুলীতে এমপির সড়ক প্রকল্প ঘিরে উত্তেজনা: কৃষক দল নেতাকে হেনস্তা ও প্রাণনাশের হুমকির অভিযোগ কর্ণফুলী প্রেস ক্লাবের মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত গাছতলায় আশ্রয় ৮০ বছরের বৃদ্ধ মায়ের, ছেলের ঘরে হলো না ঠাঁই হেফাজতে নির্যাতন বন্ধে কার্যকর উদ্যোগের দাবি, গণতান্ত্রিক রাষ্ট্রে দমন-পীড়নের স্থান নেই

বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন করলেন চন্দিয়া মহিলা কলেজ 

গাইবান্ধা প্রতিনিধি
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ৮৭ বার

গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় বিজ্ঞান ও উদ্ভাবনী মেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে এই মেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের সৃজনশীল ও উদ্ভাবনী প্রকল্প উপস্থাপন করে।

বিজ্ঞান উদ্ভাবনী প্রকল্পে চন্দিয়া মহিলা কলেজ প্রথম স্থান অর্জন করে। দ্বিতীয় স্থান অর্জন করে কঞ্চিপাড়া ডিগ্রি মহাবিদ্যালয় এবং তৃতীয় স্থান লাভ করে ফুলছড়ি সরকারি কলেজ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা। মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন ফুলছড়ি সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর এস.এস. আশাদুল ইসলাম। পুরুষ্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মো: মিন্টু মিয়া, উপজেলা প্রাণীসম্পদ অফিসার ডা. জহুরুল ইসলাম।

এ সময় বক্তরা শিক্ষার্থীদের বিজ্ঞান চর্চায় আরও আগ্রহী হওয়ার আহ্বান জানান এবং ভবিষ্যতে নতুন নতুন উদ্ভাবনের মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

সমাপনী অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। গত বছরও চন্দিয়া মহিলা কলেজ প্রথম স্থান অর্জন করছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net