1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাঙ্গাবালীতে পানির নিচে মুগডাল  - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নাঙ্গলকোট পৌরসভার ‘গুপ্ত বাজেট’ নিয়ে প্রশ্ন চন্দনাইশ থেকে নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধার করেছে থানা পুলিশ চন্দনাইশ উপজেলায় মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারগরি শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেষ্ঠ শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ বাল্য বিবাহ রোধে ইউএনও’র ব্যতিক্রমী উদ্যোগ ভয়েস অফ গার্লস টিম গঠন  চবি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান মাগুরার শ্রীপুরে ওয়ালটন প্লাজার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত  নতুন প্রাণ পাচ্ছে ‘সততা স্টোর’ কক্সবাজারে ১৮টি শিক্ষাপ্রতিষ্ঠানে দুদকের অর্থ বরাদ্দ চট্টগ্রামের বেসরকারি হাসপাতালে প্রতিদিন চিকিৎসাসেবা নেয় ২০ হাজার রোগী স্কুল পর্যায়ে দূর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হাটহাজারীতে এশিয়ার পরবর্তী অর্থনৈতিক বিস্ময়ে চীনা বিনিয়োগকারীদের যৌথ রূপকার হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর 

রাঙ্গাবালীতে পানির নিচে মুগডাল 

মাহমুদুল হাসান, রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি
  • আপডেট টাইম : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
  • ১১২ বার

‎ধানের চেয়েও মুগডাল চাষ লাভজনক তাই দিনদিন কৃষকরা মুগডাল চাষে ঝুকছে। এবছর চলতি মৌসুমে মুগডালের বাম্পার ফলনের সম্ভাবনা থাকলেও পটুয়াখালীর রাঙ্গাবালীতে অতিবৃষ্টি ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে মাঠের পর মাঠ মুগ ডাল ক্ষেত তলিয়ে গেছে। অনেক কৃষক পানির নিচে থাকা আধা-পাকা ডাল দ্রুত কেটে তোলার চেষ্টা করছেন যার ফলে কৃষকরা চরম লোকসানের মুখে পড়েছেন।

‎রাঙ্গাবালী উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে চলতি মৌসুমে উপজেলার ৬টি ইউনিয়নে ১৪ হাজর ২২০ হেক্টর জমিতে মুগডাল আবাদ হয়েছে। যা গতবছরের তুলনায় এ বছর ৮৯৪ আবাদ কম হয়েছে।   ১ হাজার ৮০ হেক্টর জমিতে বাদাম আবাদ হয়েছে। এবং মরিচ ১ হাজার ২২০ হেক্টর জমিতে আবাদ হয়েছে । অফিস সূত্রে আরও জানা গেছে এখন পর্যন্ত  রবিশস্য ফসল ৫০% কৃষকরা ঘরে তুলতে পারছেন বাকি ফসল মাঠে রয়ে গেছে।

‎সরে জমিন ঘুরে দেখা গেছে, হটাৎ বৃষ্টিতে রবিশস্য  খেতগুলোতে হাটু সমান পানি জমিয়ে গেছে।তলিয়ে যাওয়ায় অনেক জমির ফসল পচে যাওয়ার  সম্ভাবনা রয়েছে। তারাহুরো করে পানির নিচে থাকা ডাল,বাদাম, মরিচ তোলায় ব্যস্ত কৃষক কৃষাণীরা।

‎কৃষকরা জানিয়েছেন, ফসল কাটার আগ মুহূর্তে টানা বর্ষণে ডাল, বাদাম, মরিচ ক্ষেতগুলো পানিতে তলিয়ে গেছে বিশেষ করে ভূইয়া কান্দার খইয়ার খলের বিলের পানি নিষ্কাশন না হওয়ার কারণেই হাটু সমান পানির নিচে রবিশস্য। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যাতে করে পূর্ব পাশের বেরিবাদে একটি স্লুইস করে পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হোক এটা আমাদের কৃষকদের প্রাণের দাবি।

‎উপজেলা কৃষি কর্মকর্তা আসাদুজ্জামান বলেন,বৃষ্টি হলেও দু-একটা প্লট বাদে কোথাও জলাবদ্ধতা সৃষ্টি হয়নি৷ ফলে ক্ষতির আশংকা নাই৷

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net