1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাষ্টার নজির আহমদের জানাযা ও দাফন সম্পন্ন  - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৫ মে ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাষ্টার নজির আহমদের জানাযা ও দাফন সম্পন্ন  প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ মাগুরায় অসচ্ছল প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বৃদ্ধির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত  নবীনগরে কোরবানির পশুর হাটে ক্রেতা-বিক্রেতার উপচে পড়া ভিড় বাংলাদেশ আত্মনির্ভরশীল শক্তি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠায় রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন ঘটাতে হবে : প্রধানমন্ত্রী মাগুরায় আগামী স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের নিয়ে জামায়াতে ইসলামীর উদ্যোগে ওয়ারিয়েন্টেশন প্রোগাম অনুষ্ঠিত মাগুরায় মহিলা জামায়াতে ইসলামীর উদ্যোগে শিশু রামিসা ধর্ষণ ও হত্যার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত  ঈদগাঁওয়ে জুলাই শহীদ পরিবারকে অর্থ সহায়তা দিয়েছেন জামায়াত

মাষ্টার নজির আহমদের জানাযা ও দাফন সম্পন্ন 

সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার
  • আপডেট টাইম : সোমবার, ২৫ মে, ২০২৬
  • ১ বার

কক্সবাজারের চকরিয়া উপজেলার  খুটাখালী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন সিনিয়র শিক্ষক মাষ্টার নজির আহমদ (৮৮) ইন্তেকাল করেছেন ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।

 

সোমবার (২৫ মে)  সকাল পৌনে ৮ টায় নিজ বাস ভবনে ( মধ্যম গর্জনতলী)  তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

 

তিনি উপজেলার খুটাখালী ইউনিয়নের কালাচাঁন হাজী পাহাড়ের মরহুম হাজী সোলতান আহমদের ২য় পুত্র ও সোমাটেক ফার্মাসিউটিক্যাল লিঃ এর এরিয়া ম্যানেজার ফখরুল ইসলামের পিতা। তিনি ৪ পুত্র ও ১ কন্যা সন্তানের জনক এবং  দীর্ঘদিন ধরে জটিল কঠিন রোগে ভুগছিলেন বলে পারিবারিক সুত্রে জানা গেছে।

 

একইদিন বাদে আছর মধ্যম গর্জনতলী বায়তুল আমান জামে মসজিদ মাঠে জানাযা পূর্ব সমাবেশে ইউপি চেয়ারম্যান আবদুর রহমান, অধ্যক্ষ ওমর হামজা, প্রধান শিক্ষক কাজী ফরিদুল হক ও মরহুমের বড় পুত্র ফখরুল ইসলাম বক্তব্য রাখেন। পরে কালাচাঁন হাজী পাহাড় জামে মসজিদ সংলগ্ন কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net