1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
হাটহাজারীতে জাগৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে সেমিফাইনালে চিটাগাং কিংস - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
হাটহাজারীতে জাগৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে সেমিফাইনালে চিটাগাং কিংস ইসলামপুর নাপিতখালী ট্রান্সপোর্ট ড্রাইভার কল্যাণ সমবায় সমিতির নির্বাচনী তফসিল ঘোষনা উচ্চশিক্ষা বিষয়ক জাতীয় কর্মশালা উদ্বোধন প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে সেপটিক ট্যাংক থেকে শিশুর লাশ উদ্ধার নবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক ব্যবসায়ী নিহত  ঈদগাঁওয়ে যোগ দিলেন ইউএনও মংচিংনু মারমা বিসিসিপি’র বিতর্ক প্রতিযোগিতায় চকরিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন জাগৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে রাঙ্গুনিয়াকে হারিয়ে সেমিফাইনালে পতেঙ্গা প্রধানমন্ত্রীর সঙ্গে বিজিএমইএ ও বিকেএমইএ নেতৃবৃন্দের সাক্ষাৎ দেবিদ্বারে এলজিইডির ৬২ লাখ টাকার সড়ক প্রকল্পে অনিয়মের অভিযোগ

হাটহাজারীতে জাগৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে সেমিফাইনালে চিটাগাং কিংস

কে এম ইউসুফ, চট্টগ্রাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১২ মে, ২০২৬
  • ১ বার

হাটহাজারীতে ঐতিহ্যবাহী সামাজিক সংস্কৃতিক ও ক্রীড়া সংগঠন জাগৃতি আয়োজিত হাটহাজারী পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত জাগৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ১ম রাউন্ডের শেষ খেলায় আজ ছিপাতলী ইউনিয়ন ফুটবল একাডেমীকে ৩-১ গোলে হারিয়ে চিটাগাং কিংস সেমিফাইনালে উত্তীর্ণ হয়।

 

চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সভাপতি তকিবুল হাসান চৌধুরী তকির পৃষ্টপোষকতায় অনুষ্ঠিত টুর্নামেন্ট’র ৪র্থ খেলায় ম্যান অব দ্যা ম্যাচ দলের ০৮নং জার্সীধারী মিসরী খেলোয়াড় মোস্তফাকে ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথি বিশিষ্ট ক্রীড়ানুরাগী, সাবেক কৃতি খেলোয়াড়, জাগৃতির আজীবন সদস্য ডাঃ মো: নিজাম মোর্শেদ।

 

মাঠে উপস্থিত হয়ে খেলা উপভোগ করেন ভূমি মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এমপি। জাগৃতি সভাপতি মোঃ ওসমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সোহেল রানার সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও ক্রীড়ানুরাগী, চট্টগ্রাম উত্তর জেলা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মো: নাছির উদ্দিন চৌধুরী, হাফেজ জিন্নাহ শপিং মলের চেয়ারম্যান বিশিষ্ট সমাজসেবক মো: জসিম উদ্দিন।

 

উপস্থিত ছিলেন টুর্নামেন্ট আয়োজক উপপরিষদের সদস্য সেলিম চৌধুরী মানিক, ইসমাইল জসিম, সাহিদুল আজম, মোঃ রাশেদ, সেলিম উদ্দিন রিয়াজ, মো: রুবেল ও কার্যকরী সংসদের সদস্যবৃন্দ।

 

উল্লেখ্য, আগামী ১৪ মে মাদার্শা একাদশ বনাম পতেঙ্গা যুব ফুটবল সংঘ ১ম সেমিফাইনাল অনুষ্ঠিত হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net