কুমিল্লা নগরীর ঝাউতলা,এম. আর. সি. মায়া- লিলি হেরিটেজ ভবনের বাসিন্দা মরহুম সৈয়দ আব্দুল বাতেন সাহেবের সহধর্মিণী মরহুমা আফজলের নেছা চৌধুরাণী ও তার ২য় পুএ মরহুম সৈয়দ সামসুল আলম লিটন এর মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। গত শনিবার দুপুরে নিজ বাসায় এ আয়োজন করা হয়৷
উক্ত দোয়ায় মিলাদ ও মোনাজাত পরিচালনা করেন কুমিল্লা শহরের বিশিষ্ট আলেম আল্লামা ইলিয়াছ সিদ্দিকী হুজুর ( বদরপুর) , অধ্যক্ষ মাওলানা আবুল হোসেন সাহেব ( বুড়িচং সিনিয়র আলীম মাদ্রাসা) মাওলানা শফিউল্লাহ ( ইমাম পূর্ণ মতি মডেল মসজিদ), মাওলানা শাহ জালাল সিরাজি(কুমিল্লা ,কেন্দ্রীয় কারাগারের পেশ ইমাম) , হাফেজ মাওলানা নজির আহমেদ (পরিচালক আফজাল ড্রাইভার এতিম খানা ও মাদ্রাসা), বিভিন্ন হাফিজিয়া মাদরাসার ছাত্রগণ উপস্থিত ছিলেন৷
অনুষ্ঠানে ভবনের বাসিন্দারা , ঝাউতলা এলাকাবাসী, মরহুমের নিকটস্থ আত্বীয়- স্বজন,প্রতিবেশী ,এলাকার মসজিদের ইমাম- মোয়াজ্জিন সহ মরহুমের অসংখ্য গুণগ্রাহী। অনুষ্ঠানটির আয়োজক ও সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মরহুমের ছোট পুএ আলহাজ্ব সৈয়দ শহিদুল আলম রিপন।