1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আরজেএফ’র উদ্যোগে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
রুপনগর প্রেসক্লাবের সদস্য মোঃ রুহুল আমিন এর মমতাময়ী মায়ের মৃত্যু প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো জিই হেলথকেয়ারের ‘হেলথ এক্সপ্রেস’ চালু নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটের স্মারকলিপি প্রদান হাটহাজারী মাদরাসা ছাত্র আরিফুল ইসলামের আকস্মিক মৃত্যু : মাগফিরাত কামনায় জামেয়ার মহাপরিচালক আলেমগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণেই জুলাই আন্দোলন সফল হয় : আল্লামা শেখ আহমদ জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে কোম্পানীগঞ্জে ১১ দলীয় ঐক্য জোটের গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত  কোম্পানীগঞ্জে জুলাই গনঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও বিশেষ মোনাজাত  “স্পেশাল ট্রাইব্যুনালে জুলাই গণহত্যার বিচার করেন, জনগণ আপনাদের ছাড়বে না: সাক্কু ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবসের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হাসপাতাল আমিলাইষে ফ্রি চিকিৎসা ক্যাম্পে ২ হাজার রোগীকে সেবা, বিনামূল্যে ওষুধ বিতরণ

আরজেএফ’র উদ্যোগে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত

শ্যামল বাংলা ডেস্ক নিউজ
  • আপডেট টাইম : রবিবার, ৩ মে, ২০২৬
  • ২১০ বার

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে রবিবার (৩মে) সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবের সামনে রুর‌্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ)’র উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আরজেএফ চেয়ারম্যান এস এম জহিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন সামাজিক পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সংস্থার চেয়ারম্যান লায়ন এইচ এম ইব্রাহিম ভূঁইয়া, বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈসা, দৈনিক স্বদেশ বিচিত্রার সম্পাদক ও প্রকাশক কবি অশোক ধর, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ট্রাষ্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর, বিশিষ্ট মানবাধিকার সংগঠক মনিরুল ইসলাম, ঢাকা জার্নালিস্ট কাউন্সিলের সাধারণ সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান মোস্তাক।

 

বক্তব্য রাখেন আরজেএফ’র ভাইস চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মিলন মল্লিক, মোঃ শাফিউর রহমান কাজী, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মো. সাহিদুল ইসলাম, মানবাধিকার বিষয়ক সম্পাদক এমআরএ সুজন মাহমুদ, জনকল্যাণ সম্পাদক লায়ন মনোয়ারা বেগম, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মোহাম্মদ হোসেন, মহিলা বিষয়ক সম্পাদক উর্মী রহমান, দপ্তর সম্পাদক নবাব সালেহ আহমদ, সাধারণ পরিষদ সদস্য সুপর্ণা রেসমা, কে এম শফিউল আলম, রোজিনা আক্তার তৃশা, সোহেল মাহমুদ, ডা: মাহবুবা নার্গিস সানু, হাসান সরদার জুয়েল, মোঃ ইয়াসিন।

 

বক্তারা বলেন, সাংবাদিকরা সব সময়েই পেশাগত দায়িত্বপালনকালে বিভিন্নভাবে নির্যাতিত হয়ে থাকে, কিন্তু সরকার এ বিষয়ে কোন প্রয়োজনীয় যথাযথ ব্যবস্থা গ্রহণ করেননি। বিভিন্ন সাংবাদিক সংগঠন বছরের পর বছর সাংবাদিক সুরক্ষা আইন, সাংবাদিক নিয়োগ নীতিমালাসহ বিভিন্ন অধিকার প্রতিষ্ঠা নিয়ে আন্দোলন সংগ্রাম করে যাচ্ছে। সরকারের পর সরকার বদল হলেও সাংবাদিকদের কোন দাবি-দাওয়াই তেমন কার্যকর হয়নি। সাংবাদিকরা যেন নিরাপদে সাংবিধানিকভাবে তাদের দায়িত্ব পালন করতে পারে ব্যবস্থা নিতে হবে” বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে বক্তারা সরকারের প্রতি আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net