1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঈদগাঁওয়ে পুলিশের অভিযানে ২ আসামি গ্রেফতার - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে মহিলা এম পি অ্যাডভোকেট নেওয়াজ হালিমা আরলীকে গণসংবর্ধনা প্রদান দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী সমিতির আলোচনা সভা কক্সবাজারের চৌফলদণ্ডীতে  ৩ শতাধিক রোগীকে ফ্রি চিকিৎসা সেবা প্রদান ঈদগাঁওয়ে পুলিশের অভিযানে ২ আসামি গ্রেফতার দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৪.৩২ বিলিয়ন মার্কিন ডলার   ঈদগাঁওর গোমাতলীর হাজী আবু তাহেরের মৃত্যু, বাদে আছর জানাযা ও শোক কর্ণফুলীতে জামায়াতের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীম ঈদগাঁওয়ে র‌্যাবের অভিযান,অস্ত্রসহ ২ জন গ্রেফতার ২০২৭ সালের এসএসসি-এইচএসসি পরীক্ষার তারিখ ঘোষণা

ঈদগাঁওয়ে পুলিশের অভিযানে ২ আসামি গ্রেফতার

সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার
  • আপডেট টাইম : শুক্রবার, ১৫ মে, ২০২৬
  • ৮ বার

কক্সবাজারের ঈদগাঁওয়ে অভিযান পরিচালনা করে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ধর্ষণ মামলার এক এজাহারভুক্ত আসামিসহ ২জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

 

বৃহস্পতিবার (১৫ মে) থানা পুলিশের বিশেষ অভিযানে এসব আসামিকে গ্রেফতার করা হয়।

 

পুলিশ জানায়,থানার ওসি এটিএম শিফাতুল মাজদারের নির্দেশনায় পরিচালিত বিশেষ অভিযানে নারী ও শিশু নির্যাতন দমন আইনের একটি চাঞ্চল্যকর ধর্ষণ মামলার একমাত্র এজাহারভুক্ত আসামি মোহাম্মদ সাইদ প্রকাশ সায়েদ (২১) কে গ্রেফতার করা হয়। তিনি ঈদগাঁও ইউনিয়নের মেহেরঘোনা এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন মামলা রয়েছে।

 

এছাড়া এলাকাবাসীর দেওয়া সংবাদের ভিত্তিতে ধর্তব্য অপরাধ প্রতিরোধে ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় মোঃ সাইমুন (২৩) নামে আরও এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

 

ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম শিফাতুল মাজদার জানান, মাদক, অস্ত্র উদ্ধার এবং নারী ও শিশু নির্যাতনের মতো অপরাধের বিরুদ্ধে থানা পুলিশ জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এছাড়া গ্রেফতারকৃত আসামিদেরকে আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net