ঢাকা   ০৭:৫৭:১৮ পিএম, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
মাটিরাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন সৌদিতে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৭ বাংলাদেশী নিহত মাগুরায় ঐতিহাসিক ৭ই নভেম্বর উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও শোভাযাত্রা অনুষ্ঠিত  আনোয়ারা আইডিয়াল স্কুলের পরিচালনা পর্ষদের সাথে, সাংবাদিকদের সাথে মতবিনিময় শিক্ষা সফরের আনন্দ রূপ নিল বিভীষিকায়, প্রাণ হারালেন শিক্ষিকাসহ দুজন- আহত ৩০ সাতকানিয়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ৬০০ রোগী শ্রমিক আন্দোলনে অর্থায়নের অভিযোগ ভিত্তিহীন, দাবি স্ট্যান্ডার্ড গ্রুপের চন্দনাইশ থানা পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধে ৫ আসামী গ্রেফতার নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের যারা গণহত্যা চালিয়েছে, এ দেশের মানুষ তাদের আর কখনো রাজনীতি করতে দেবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

ঈদগাঁওয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৪ আসামীকে গ্রেফতার 

সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার
  • আপডেট টাইম : সোমবার, ১১ মে, ২০২৬
  • ১৯৮ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

কক্সবাজারোর ঈদগাঁওয়ে চলমান অভিযানের অংশ হিসেবে পৃথক অভিযানে ৪ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে মাদক, পরোয়ানাভুক্ত এবং ভূমি অপরাধ আইনের আসামী রয়েছে।

 

১১ মে (সোমবার) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ওসি এটিএম শিফাতুল মাজদার। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ পৃথক পৃথক এলাকায় অভিযান করে আসামীদের গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীদের যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

 

থানা এলাকাকে অপরাধমুক্ত রাখতে পুলিশের এই ধরনের অভিযান অব্যাহত থাকবেও বলে জানান ওসি।

 

গ্রেফতারকৃতরা হলেন-উপজেলার ইসলামপুর ইউনিয়নের মধ্যম নাপিতখালী চাকার দোকান এলাকার মৃত ফজল করিমের পুত্র সরওয়ার আলম, উত্তর খাঁনঘোনা এলাকার

 

মোঃ ইছহাকের পুত্র মনছুর আলী, উভয়ে মাদক মামলার পরোয়ানাভুক্ত আসামী। ভূমি অপরাধ মামলায়  ঈদগাঁও ইউনিয়নের মেহেরঘোনা এলাকার নুরুল ইসলামের পুত্র এরশাদুল হক ও পোকখালী ইউনিয়নের পশ্চিম গোমাতলী এলাকার আকতার হোসেনের পুত্র নুর হোসেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি