ঢাকা   ১০:২০:২২ পিএম, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন মাগুরার শ্রীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত  চন্দনাইশে নানা আয়োজনে সাংসদ জসিম উদ্দিনের নেতৃত্বে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত চন্দনাইশে উপজেলা প্রশাসনের জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা করলেন প্রতিমন্ত্রী মীর হেলাল মাটিরাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন সৌদিতে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৭ বাংলাদেশী নিহত মাগুরায় ঐতিহাসিক ৭ই নভেম্বর উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও শোভাযাত্রা অনুষ্ঠিত  আনোয়ারা আইডিয়াল স্কুলের পরিচালনা পর্ষদের সাথে, সাংবাদিকদের সাথে মতবিনিময় শিক্ষা সফরের আনন্দ রূপ নিল বিভীষিকায়, প্রাণ হারালেন শিক্ষিকাসহ দুজন- আহত ৩০

ঈদগাঁওয়ে ভাদিতলা মানবিক সংগঠনের আত্ম প্রকাশ ও শপথ পাঠ সম্পন্ন

সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার
  • আপডেট টাইম : শনিবার, ১৬ মে, ২০২৬
  • ১৮৩ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

“চলবো মোরা একসাথে জয় করব মানবতাকে” এই শ্লোগানে সুবিধা বঞ্চিতদের সেবায় কক্সবাজারের ঈদগাঁওয়ে ভাদিতলা মানবিক সংগঠন নামে একটি অরাজনৈতিক সংগঠনের আত্মপ্রকাশ ও শপথ গ্রহন অনুষ্ঠিত হয়েছে।

 

১৫ মে ( জুমাবার) বিকেলে উপজেলার ভাদিতলাস্থ ফুলতলা চত্বরে  প্রধান অতিথি হিসেবে ছিলেন ঈদগাঁও থানার ওসি এটিএম সিফাতুল মাজদার।

 

এসময় তিনি আইন শৃঙ্খলাসহ এলাকার গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে বক্তব্য রাখেন এবং সংগটনের সদস্যদের শপথ পাঠ করান। তিনি বলেন এলাকায় হয় অপরাধীরা থাকবে না হয় আমি থাকবো দুইটার একটাই।

 

তিনি দ্রুত সময়ের মধ্যে কক্সবাজারের মাননীয় সংসদ সদস্য লুৎফুর রহমান কাজলের বরাদ্দ দেয়া সিসি ক্যামেরা অত্র এলাকায় বেশ ক’টি দেয়ার চেষ্টা করবেন বলেও জানান।

 

সংগঠনের সদস্য হাফেজ কাওসার মুন্নার সঞ্চালনায় এসময় সংগঠনের লক্ষ্য উদ্দেশ্য নিয়ে উপদেষ্টা বেলাল উদ্দিন শাওন ও দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন ঈদগাহ প্রি-ক্যাডেট স্কুলের উদ্যোক্তা- প্রতিষ্ঠাতা সংবাদকর্মী এইচ এম বদিউল আলম বাহাদুর। অনন্যদের মধ্যে ঈদগাঁও উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি মোঃ তৈয়ব উদ্দিন ও  সদস্য নুরুল আজিম বক্তব্য রাখেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি