চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি’র নিরেপক্ষ ও সুষ্ঠু নির্বাচনের জন্য বৃহত্তর আন্দোলন গড়ে তোলার ঘোষণা দেন ঐক্যবদ্ধ আইনজীবী পরিষদ।
রবিবার (১৭মে) ২:৩০ টায় চট্টগ্রাম আইনজীবী অডিটোরিয়াম এক জরুরি সভায় ঐক্যবদ্ধ আইনজীবী পরিষদ এ ঘোষণা দেন।
সভায় বক্তরা নির্বাচন কমিশন গত ৫ মে নির্বাচন কমিশন তফসিল অনুযায়ী তালিকা প্রকাশ না করে ঐক্যবদ্ধ আইনজীবী প্যানেলের সমঝোতা ভিত্তিতে পদ নেওয়ার অনুরোধ করেন,এতে রাজি না হওয়ায়। নির্বাচন কমিশনার মনগড়া তালিকা প্রকাশ করে। ফলে নির্বাচন নিরেপক্ষ নির্বাচন শঙ্কা থেকে নির্বাচন পুনর্গঠন ও পুনরায় তফসিল ঘোষণা করার দাবি জানান।
সভায় বক্তব্যরা আরও বলেন, নির্বাচনে সরকার দলীয় সংগঠনের নগ্ন হস্তক্ষেপ বন্ধ করতে হবে।সকল প্রতিদ্বন্দ্বী প্রার্থীর জন্য সমানভাবে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। এবং তফসিল পর নির্বাচনের ফলাফল ঘোষণা না আসা পর্যন্ত কোন রাজনৈতিক দলের নেতাকর্মী এমপি, মন্ত্রী নির্বাচনী কর্মকাণ্ডে অংশ করতে পারবে না।
এছাড়া প্রচারণা ও কর্মকাণ্ডে কোন বহিরাগত অংশগ্রহণ করতে পারবেন না।
সভায় উপস্থিত হয়ে বক্তব্য রাখেন,এডভোকেট সৈয়দ আনোয়ার হোসেন, এডভোকেট শামসুল আলম, এডভোকেট কবির হোসেন,এডভোকেট আরিফুর রহমান, এডভোকেট ফরিদুল আলম,এডভোকেট হোছাইন মুহাম্মদ আশরাফ প্রমুখ।
এসময় বক্তারা এ নিরপেক্ষ নির্বাচনের দাবিতে আন্দোলন গতিশীল করতে কমিটি গঠন করে গণসংযোগ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়।
সভায় বক্তরা আরও বলেন, তাদের দাবি মেনে নেওয়া হলে বৃহত্তর আন্দোলনে যাবে জানান।