চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণায় সাধারণ সম্পাদক হিসেবে আখতারুজ্জামান আক্তারের দায়িত্বপ্রাপ্তি নেতাকর্মীদের মাঝে নতুন উদ্দীপনার সৃষ্টি করেছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের ঘোষিত আংশিক কমিটিতে আখতারুজ্জামান আক্তার সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় জেলার রাজনৈতিক অঙ্গনে ইতিবাচক সাড়া পড়েছে। দীর্ঘদিন ধরে ছাত্ররাজনীতিতে সক্রিয়, সাংগঠনিক দক্ষতা, তৃণমূলের সঙ্গে নিবিড় যোগাযোগ এবং দলের আদর্শ বাস্তবায়নে নিরলস ভূমিকার কারণে তিনি এ গুরুত্বপূর্ণ দায়িত্ব লাভ করেছেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
আখতারুজ্জামান আক্তার ছাত্রদলের বিভিন্ন সাংগঠনিক কার্যক্রমে দায়িত্বশীল ভূমিকা পালন করে কর্মীদের আস্থা অর্জন করেছেন। শিক্ষার্থী ও তরুণ সমাজের অধিকার আদায়ে তার সাহসী নেতৃত্ব, দলীয় কর্মসূচি বাস্তবায়নে দক্ষতা এবং সংগঠনকে শক্তিশালী করার ধারাবাহিক প্রচেষ্টা তাকে জেলার ছাত্ররাজনীতিতে একটি গ্রহণযোগ্য ও জনপ্রিয় মুখে পরিণত করেছে।
নতুন দায়িত্ব পাওয়ার পর নেতাকর্মীরা আশা প্রকাশ করেছেন, আখতারুজ্জামান আক্তারের নেতৃত্বে চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রদল আরও সুসংগঠিত, শক্তিশালী ও গতিশীল হবে। আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের মাধ্যমে তিনি সংগঠনকে আরও কার্যকর ও বিস্তৃত পরিসরে এগিয়ে নিয়ে যাবেন বলেও প্রত্যাশা করা হচ্ছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আখতারুজ্জামান আক্তারের মতো পরিশ্রমী, ত্যাগী ও নেতৃত্বগুণসম্পন্ন সংগঠকের অন্তর্ভুক্তি জেলা ছাত্রদলের সাংগঠনিক ভিত্তি আরও মজবুত করবে এবং জাতীয়তাবাদী আদর্শ বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।