1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ভোলায় ইসলামে শ্রমিকের মর্যাদা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ভোলায় ইসলামে শ্রমিকের মর্যাদা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত মাগুরার শ্রীপুরে আন্তর্জাতিক শ্রমিক দিবসে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত  আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে কোম্পানীগঞ্জে “শ্রমিক কল্যাণ ফেডারেশনে’র” র‌্যালি ও আলোচনা সভা আজ মহান মে দিবস ঈদগাঁওয়ে ড্রাইভার সেলিম বাবু হত্যাকাণ্ডে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন অদম্য নারী পুরস্কার’ পেলেন প্রধান শিক্ষক খুরশীদুল জন্নাত ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সাক্ষাৎ কোটি টাকার সরকারি জায়গা দখলমুক্ত হাটহাজারীতে রাঙ্গাবালীতে পানির নিচে মুগডাল 

ভোলায় ইসলামে শ্রমিকের মর্যাদা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

খলিল উদ্দিন ফরিদ, ভোলা প্রতিনিধি
  • আপডেট টাইম : শুক্রবার, ১ মে, ২০২৬
  • ২ বার

ভোলায় ‘ইসলামে শ্রমিকের মর্যাদা’ শীর্ষক এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল (০১ মে ২০২৬) সদর উপজেলার বদিউল আলম মৌলভী বাড়ি জামে মসজিদ প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তারা শ্রমিকের অধিকার, সামাজিক মর্যাদা এবং ইসলামী দৃষ্টিভঙ্গির আলোকে তাদের ন্যায্য পাওনা নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশন ভোলা জেলার সভাপতি ইসমাইল হোসেন মনির। তিনি তার বক্তব্যে বলেন, “ইসলাম একমাত্র জীবনব্যবস্থা যা শ্রম ও শ্রমিকের সর্বোচ্চ সম্মান নিশ্চিত করেছে। মহানবী (সা.) শ্রমিকের গায়ের ঘাম শুকানোর আগেই তার পারিশ্রমিক পরিশোধের নির্দেশ দিয়েছেন। শ্রমিকদের সম্মান রক্ষা করা কেবল আইনি বিষয় নয়, এটি প্রতিটি নিয়োগকর্তার ঈমানি ও নৈতিক দায়িত্ব।”অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হজ্ব ফাইনান্স কোঃ লিঃ এর ম্যানেজিং ডাইরেক্টর মোঃ শফিকুর রহমান। তিনি আলোচনার ধারাবাহিকতা বজায় রেখে শ্রমিকদের প্রতি মানবিক আচরণ ও ন্যায্য পারিশ্রমিক নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।আলোচক হিসেবে বক্তব্য রাখেন আলতাজের রহমান কলেজের প্রাক্তন অধ্যাপক হারুণ অর রশিদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন শ্রমিক কল্যাণ ফেডারেশন ভোলা পৌর সভাপতি মোঃ কামাল উদ্দিন এবং ধনিয়া ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সদস্য মাস্টার আঃ সাত্তার। তারা শ্রমিকদের জীবনমান উন্নয়নে সামাজিক ও প্রাতিষ্ঠানিক উদ্যোগের প্রয়োজনীয়তা তুলে ধরেন।এছাড়াও উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের সাবেক মহাপরিচালক মোহাম্মদ মাহফুজুর রহমান। তিনি বলেন, ইসলামী অর্থনীতি শ্রমিকবান্ধব এবং এতে শ্রমের ন্যায্য মূল্যায়ন নিশ্চিত করার সুস্পষ্ট নির্দেশনা রয়েছে।বিপুল সংখ্যক স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও শ্রমজীবী মানুষের উপস্থিতিতে অনুষ্ঠানটি এক প্রাণবন্ত রূপ নেয়। বক্তারা আশাবাদ ব্যক্ত করেন যে, এ ধরনের ধর্মীয় ও সামাজিক সচেতনতামূলক আলোচনা সমাজের সর্বস্তরে শ্রমিকের অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net