1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মিরপুর শাহ আলী মাজারে হামলার ঘটনায় বাংলাদেশ সুশীল ফোরামের তীব্র নিন্দা ও প্রতিবাদ - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৬ মে ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মিরপুর শাহ আলী মাজারে হামলার ঘটনায় বাংলাদেশ সুশীল ফোরামের তীব্র নিন্দা ও প্রতিবাদ ঈদগাঁওয়ে ব্লাড ব্যাংক ও থ্যালাসেমিয়া ফাউন্ডেশনের  বর্ষপূর্তি উদযাপন  ঈদগাঁওয়ে ভাদিতলা মানবিক সংগঠনের আত্ম প্রকাশ ও শপথ পাঠ সম্পন্ন জ্বালানি সহযোগিতায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের সমঝোতা স্মারক সই সাতকানিয়ায় আলোচিত হত্যা মামলার আসামিসহ দুইজন গ্রেপ্তার মাগুরার শ্রীপুরে মহিলা এম পি অ্যাডভোকেট নেওয়াজ হালিমা আরলীকে গণসংবর্ধনা প্রদান দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী সমিতির আলোচনা সভা কক্সবাজারের চৌফলদণ্ডীতে  ৩ শতাধিক রোগীকে ফ্রি চিকিৎসা সেবা প্রদান ঈদগাঁওয়ে পুলিশের অভিযানে ২ আসামি গ্রেফতার দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৪.৩২ বিলিয়ন মার্কিন ডলার  

মিরপুর শাহ আলী মাজারে হামলার ঘটনায় বাংলাদেশ সুশীল ফোরামের তীব্র নিন্দা ও প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : শনিবার, ১৬ মে, ২০২৬
  • ১ বার

রাজধানীর মিরপুর-১ নম্বর সেকশনে অবস্থিত ঐতিহাসিক ও ধর্মীয় স্থাপনা হযরত শাহ আলী বোগদাদী (রহ.)-এর মাজার-এ গত বৃহস্পতিবার রাতে সংঘটিত ন্যাক্কারজনক হামলার ঘটনায় বাংলাদেশ সুশীল ফোরামের সভাপতি মোঃ জাহিদ (বিশিষ্ট লেখক, কলামিস্ট ও গবেষক) গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও কঠোর প্রতিবাদ জানাচ্ছেন।

এই বর্বরোচিত হামলার ফলে সাধারণ ভক্ত, দর্শনার্থী এবং আশপাশের সাধারণ মানুষ চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতার মধ্যে পড়েছেন। একটি ধর্মীয় ও ঐতিহাসিক স্থানে এ ধরনের হামলা শুধু আইন-শৃঙ্খলার চরম অবনতিরই বহিঃপ্রকাশ নয়, বরং এটি দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি, সামাজিক স্থিতিশীলতা এবং জননিরাপত্তার জন্যও গুরুতর হুমকি।

দুঃখজনকভাবে, ঘটনার প্রকৃত সত্য উদঘাটনের পরিবর্তে বিভিন্ন মহল থেকে বিভ্রান্তিকর, মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত বক্তব্য ছড়িয়ে ঘটনাটিকে ভিন্ন খাতে প্রবাহিত করার অপচেষ্টা চালানো হচ্ছে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই—সত্য গোপন করে দায় এড়ানোর এই অপচেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। প্রকৃত অপরাধীদের আড়াল করার যেকোনো ষড়যন্ত্র জনগণ মেনে নেবে না।

বাংলাদেশ সুশীল ফোরাম দৃঢ়ভাবে বিশ্বাস করে—দেশে আইনের শাসন প্রতিষ্ঠা, ধর্মীয় প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করা এবং প্রতিটি নাগরিকের জানমালের নিরাপত্তা প্রদান রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব। তাই এই ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি জোর দাবি জানাচ্ছি।

একই সঙ্গে দীর্ঘদিন ধরে শাহ আলী মাজার প্রাঙ্গণে প্রকাশ্যে মাদক বেচাকেনা ও অসামাজিক কার্যকলাপের অভিযোগ অত্যন্ত উদ্বেগজনক। একটি পবিত্র ধর্মীয় স্থানে এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড চলতে থাকা প্রশাসনের ব্যর্থতারই প্রমাণ। অবিলম্বে মাজার এলাকা মাদকমুক্ত করতে বিশেষ অভিযান পরিচালনা এবং স্থায়ী নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

আমরা সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাই—ঘটনার নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করুন, প্রকৃত দোষীদের গ্রেপ্তার করুন এবং ধর্মীয় স্থাপনাগুলোকে সন্ত্রাস, সহিংসতা ও অপরাধমুক্ত রাখতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করুন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net