ঢাকা   ০৭:২৭:০২ পিএম, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
মাটিরাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন সৌদিতে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৭ বাংলাদেশী নিহত মাগুরায় ঐতিহাসিক ৭ই নভেম্বর উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও শোভাযাত্রা অনুষ্ঠিত  আনোয়ারা আইডিয়াল স্কুলের পরিচালনা পর্ষদের সাথে, সাংবাদিকদের সাথে মতবিনিময় শিক্ষা সফরের আনন্দ রূপ নিল বিভীষিকায়, প্রাণ হারালেন শিক্ষিকাসহ দুজন- আহত ৩০ সাতকানিয়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ৬০০ রোগী শ্রমিক আন্দোলনে অর্থায়নের অভিযোগ ভিত্তিহীন, দাবি স্ট্যান্ডার্ড গ্রুপের চন্দনাইশ থানা পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধে ৫ আসামী গ্রেফতার নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের যারা গণহত্যা চালিয়েছে, এ দেশের মানুষ তাদের আর কখনো রাজনীতি করতে দেবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

রাঙ্গাবালীতে কবর ভাঙচুর ও গাছ কাটার অভিযোগ 

মাহমুদুল হাসান, রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি 
  • আপডেট টাইম : শনিবার, ৯ মে, ২০২৬
  • ২৫৬ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে রাতের আঁধারে গাছপালা কর্তন, জমি দখলের চেষ্টা, কবর ভাঙচুর এবং প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। শুক্রবার  ভোর রাতে উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের তিল্লা গ্রামে এ ঘটনা ঘটে।

 

অভিযুক্তরা হলেন তিল্লা গ্রামের মৃত মকরম আলী খলিফার ছেলে ছত্তার খলিফা, সুলতান খলিফার ছেলে সাইদুল খলিফা ও মিজানুর খলিফা এবং লাল মিয়া খলিফার ছেলে তৈয়ব খলিফা।

 

অভিযোগকারী শহিদুল মৃধা বলেন, আমরা প্রায় ৩০-৩৫ বছর আগে এই জমি কিনেছি। আগে এখানে রাস্তার পাশে একটি ডোবা ছিল। পরে আমরা এটিকে পারিবারিক কবরস্থান হিসেবে ব্যবহার করি। এখন তারা এসে দাবি করছে জমি তাদের এবং আমাদের এখানে থাকতে দেবে না। রাতে এসে হামলা চালিয়েছে। আমরা এর বিচার চাই।

 

স্থানীয় শাকিল মৃধা বলেন, আমার বাবা প্রায় ৫০ বছর আগে অভিযুক্তদের সঙ্গে এওয়াজ বদলের মাধ্যমে জমিটি নিয়েছিলেন। পরে জমির রেকর্ডও করা হয় এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে রোয়েদাত সম্পন্ন হয়। পরবর্তীতে আমরা জায়গাটি পারিবারিক কবরস্থান হিসেবে নির্ধারণ করি। এখানে আমাদের বাবা-চাচাসহ পরিবারের অনেক সদস্য দাফন আছেন। এক সপ্তাহ আগে মৃধা বাড়ির কবরস্থান নামে একটি সাইনবোর্ড লাগানোর পর থেকেই অভিযুক্তরা আমাদের হুমকি দিতে থাকে। গত রাতে তারা কবরস্থানের সাইনবোর্ড ও আশপাশের গাছপালা কেটে ফেলে এবং দেশীয় ধারালো অস্ত্র দিয়ে কবর খোঁড়ার চেষ্টা করে।

 

স্থানীয় হাসান মৃধা বলেন, ভোর রাতে একদল লোক কবরস্থান খুঁড়ে দখলের চেষ্টা করেছে এবং ছোট ছোট গাছ কেটে ফেলেছে। আমরা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

 

এ বিষয়ে অভিযুক্তদের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।

 

রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন বলেন, মৌখিক অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি