লালমাই যুক্তিখোলা বাজারে বিকাশ থেকে টাকা উত্তলন করতে আসেন এক তরুণী। দোকানদার সুযোগে দোকানের সাটার ফেলে ঐ তরুণীর সাথে জোরপূর্বক যৌনাচরণ করে। এ বিষয়টি স্থানীয় লোকজনের মাঝে ছড়িয়ে পড়লে ধর্ষক পালিয়ে যায়।
স্থানীয় লোকজন ও বাজারের সিনিয়র মাদ্রাসার ছাত্ররা বাজারে অবস্থান করে তার দোকান ভাংচুর করে। এবং ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে সড়ক অবরোধ করে মানববন্ধন করে।