1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কলেবর আয়োজনে ভূয়া বিসিএস ক্যাডারকে সংবর্ধনা  - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো জিই হেলথকেয়ারের ‘হেলথ এক্সপ্রেস’ চালু নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটের স্মারকলিপি প্রদান হাটহাজারী মাদরাসা ছাত্র আরিফুল ইসলামের আকস্মিক মৃত্যু : মাগফিরাত কামনায় জামেয়ার মহাপরিচালক আলেমগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণেই জুলাই আন্দোলন সফল হয় : আল্লামা শেখ আহমদ জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে কোম্পানীগঞ্জে ১১ দলীয় ঐক্য জোটের গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত  কোম্পানীগঞ্জে জুলাই গনঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও বিশেষ মোনাজাত  “স্পেশাল ট্রাইব্যুনালে জুলাই গণহত্যার বিচার করেন, জনগণ আপনাদের ছাড়বে না: সাক্কু ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবসের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হাসপাতাল আমিলাইষে ফ্রি চিকিৎসা ক্যাম্পে ২ হাজার রোগীকে সেবা, বিনামূল্যে ওষুধ বিতরণ চন্দনাইশ থানা পুলিশের অভিযানে ৩ আসামী গ্রেফতার

কলেবর আয়োজনে ভূয়া বিসিএস ক্যাডারকে সংবর্ধনা 

কুমিল্লা প্রতিনিধি
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
  • ৯৪ বার

বিসিএস ক্যাডার না হয়েও ক্যাডার পরিচয়ে সংবর্ধনা গ্রহণ করেছেন একব্যক্তি। এ নিয়ে সামাজিক মাধ্যমে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। সংবর্ধিত কর্মকর্তা বলছেন, গণমাধ্যমে কথা বলা নিষেধ আছে৷

 

 

 

তিনি কুমিল্লার বিভাগীয় বন কর্মকর্তা জি.এম.মোহাম্মদ কবির। অস্থায়ী ভিত্তিতে চাকুরিতে যোগদান করে, মামলা পর পেয়ে যান স্থায়ী চাকরি।

 

তবে তিনি নন ক্যাডার। পদোন্নতি পেয়ে বিসিএস ক্যাডার কর্মকর্তাদের উপরে করেন দায়িত্ব পালন।

 

 

 

 

গত ৩রা জুন বৃহত্তর চট্টগ্রাম সমিতি, কুমিল্লা নামে একটি আঞ্চলিক সংগঠন কলেবর আয়োজনে কুমিল্লার বিভাগীয় বন কর্মকর্তা জি.এম.মোহাম্মদ কবিরকে সংবর্ধনা প্রদান করে৷ অনুষ্ঠানের ব্যানার, ক্রেষ্ট, উপহারসহ সকল প্রকাশনায় তাকে

 

বিসিএস (বন) বিভাগীয় বন কর্মকর্তা লিখা হয়। উপস্থাপকও তাকে বিসিএস (বন) কর্মকর্তা হিসাবে পরিচয় করিয়ে দেন। বিষয়টি নিয়ে আসল বিসিএস ক্যাডারগণ লজ্জিত ও অপমানিত বোধ করছেন।

 

 

 

 

নাম প্রকাশ না করাশর্তে বন ক্যাডারের একাধিক সদস্য জানিয়েছেন, আমরা বিসিএস পাশ করে, এমন লোকদের অধীনে জব করতে হয়। যারা কখনো বিসিএস নিয়ে স্বপ্নও দেখেননি৷ নন ক্যাডারদের এ দৌরাত্ম্য অবশ্যই বন্ধ করতে হবে। নয়তো আমরা নতুন সিদ্ধান্তে যাবো।

 

 

 

 

 

সংবর্ধনার আয়োজক বৃহত্তর চট্টগ্রাম সমিতি, কুমিল্লার সাধারণ সম্পাদক অধ্যাপক রোটারিয়ান সুলতান মুহাম্মদ ইলিয়াস শাহ জানান, তিনি (জি.এম.মোহাম্মদ কবির) বিসিএস ক্যাডার কিনা, আমরাও জানি না। সে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০তম ব্যাচের ছাত্র। তবে ক্যাডার না হলেও তার পদমর্যাদা ক্যাডার পর্যায়ে৷

 

 

 

 

এ বিষয়ে কথা বলতে চাইলে কুমিল্লার বিভাগীয় বন কর্মকর্তা জি.এম.মোহাম্মদ কবির অসুস্থ আছেন বলে ফোন রেখে দেন। প্রতিবেদক  স্বশরীরে কার্যালয়ে হাজির হলে জানান, গণমাধ্যমে বক্তব্য দেওয়া সরকারি চিঠিতে নিষেধ আছে। চাইলে আমি চিঠি দেখাতে পারবো।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net