1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঈদগাঁওয়ে পাওনা টাকা নিয়ে বিরোধ: ছুরিকাঘাতে যুবক নিহত, আটক ৩ - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে পাওনা টাকা নিয়ে বিরোধ: ছুরিকাঘাতে যুবক নিহত, আটক ৩ সমাজ পরিবর্তনের মূল শক্তি একতাবদ্ধ থাকা রাঙ্গাবলীতে আয়রন ব্রিজ ভেঙে খালে আহত ১  সোনারগাঁয়ে জামায়াতের ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত স্থানীয় নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতিমূলক আলোচনা মিয়ানমারের বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় বিস্ফোরণে হতাহত অন্তত ১১৬ ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস সোনারগাঁ উপজেলায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগে সিয়াম নামে যুবক গ্রেপ্তার মাগুরায় ড. আলী আফজালের সংবর্ধনা প্রদান ও ঈদ পূনর্মিলনী অনুষ্ঠিত  চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের কোনো অভয়ারণ্য থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী ফটিকছড়িতে রেনেসাঁ’র উদ্যোগে ফ্রী চিকিৎসাসেবা পেলেন ১২শ’ মানুষ

ঈদগাঁওয়ে পাওনা টাকা নিয়ে বিরোধ: ছুরিকাঘাতে যুবক নিহত, আটক ৩

সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২ জুন, ২০২৬
  • ১ বার

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে ছুরিকাঘাতে হামিদ নামের একজন  নিহত হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত যুবকসহ তার মা ও বোনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয়রা।

 

মঙ্গলবার (২ জুন) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার জালালাবাদ ইউনিয়নের দক্ষিণ লরাবাগ এলাকায় এ ঘটনা ঘটে।

 

নিহত হামিদ (১৭) ওই এলাকার আবুল কালামের ছেলে। অভিযুক্ত শামিম (১৮) একই এলাকার মোহাম্মদ সিদ্দিকের ছেলে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, হামিদ ও শামিম ছিলেন প্রতিবেশী এবং বন্ধু। হামিদ পেশায় মোবাইল মেকানিক এবং শামিম টমটমচালক। কিছুদিন আগে শামিম হামিদের কাছে একটি মোবাইল ফোন মেরামত করান। তবে নির্ধারিত টাকা পরিশোধ না করে তিনি সময়ক্ষেপণ করছিলেন বলে অভিযোগ রয়েছে।

 

স্থানীয় চেয়ারম্যান আলমগীর তাজ জনি নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানান, ঘটনার দিন সকালে শামিমের সঙ্গে দেখা হলে হামিদ পাওনা টাকা দাবি করেন। এ নিয়ে দুজনের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে শামিমের মা ও বোনও সেখানে এসে হামিদকে টানা-হেঁচড়া করেন বলে অভিযোগ ওঠে। পরে শামিম হঠাৎ একটি ছুরি দিয়ে হামিদের পেটের পাশে আঘাত করে পালিয়ে যান।

 

হামিদের চিৎকার শুনে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে এসে শামিমকে আটক করেন এবং তার মা ও বোনকে অবরুদ্ধ করে রাখেন। পরে চেয়ারম্যান ঘটনাস্থলে পৌঁছে তিনজনকে পুলিশের হাতে তুলে দেন।

চেয়ারম্যান আরও জানান, গুরুতর আহত অবস্থায় হামিদকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতাল-এ নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

ঘটনার খবর পেয়ে ঈদগাঁও থানা-র অফিসার ইনচার্জ (ওসি) এ টি এম সিফাতুল মাজদার-এর নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত, তার মা ও বোনকে আটক করে। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটিও উদ্ধার করা হয়। পুলিশ জানায়, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net