1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঈদগাঁওয়ে বিপুল পরিমাণ ইয়াবা,ব্যবহৃত মিনি টমটমসহ গ্রেপ্তার-৩ - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো জিই হেলথকেয়ারের ‘হেলথ এক্সপ্রেস’ চালু নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটের স্মারকলিপি প্রদান হাটহাজারী মাদরাসা ছাত্র আরিফুল ইসলামের আকস্মিক মৃত্যু : মাগফিরাত কামনায় জামেয়ার মহাপরিচালক আলেমগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণেই জুলাই আন্দোলন সফল হয় : আল্লামা শেখ আহমদ জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে কোম্পানীগঞ্জে ১১ দলীয় ঐক্য জোটের গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত  কোম্পানীগঞ্জে জুলাই গনঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও বিশেষ মোনাজাত  “স্পেশাল ট্রাইব্যুনালে জুলাই গণহত্যার বিচার করেন, জনগণ আপনাদের ছাড়বে না: সাক্কু ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবসের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হাসপাতাল আমিলাইষে ফ্রি চিকিৎসা ক্যাম্পে ২ হাজার রোগীকে সেবা, বিনামূল্যে ওষুধ বিতরণ চন্দনাইশ থানা পুলিশের অভিযানে ৩ আসামী গ্রেফতার

ঈদগাঁওয়ে বিপুল পরিমাণ ইয়াবা,ব্যবহৃত মিনি টমটমসহ গ্রেপ্তার-৩

সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
  • ৭২ বার

কক্সবাজারের ঈদগাঁওয়ে বিপুল পরিমাণ ইয়াবা ও ব্যবহৃত মিনি টমটমসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার  (১১জুন) ভোর রাতে উপজেলার

 

জালালাবাদ ইউনিয়নের পূর্ব লরাবাগ এলাকা থেকে  তাদের গ্রেপ্তার করে  থানা পুলিশ।

 

গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার পোকখালী ইউনিয়নের মধ্যম পোকখালী গ্রামের আনছার উদ্দিনের পুত্র জিল্লুর রহমান (২৫),  একই এলাকার কবির আহমদের পুত্র মোঃ কাইয়ুম (২৭) ও ইসলামাবাদ ইউনিয়নের ওয়াহেদরপাড়া গ্রামের মোঃ কালুর পুত্র  মোঃ নুরুল হুদা ভুট্টু (২৫)।

 

পুলিশ সূত্রে জানা গেছে,  জেলা পুলিশ সুপারের নির্দেশনায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে ঈদগাঁও থানার ওসি এটিএম শিফাতুল মাজদার সদা তৎপর। তারই ধারাবাহিকতায় থানার এসআই মুজিবুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ টিম ভোর রাত সাড়ে তিনটার দিকে  ঈদগাঁও বাজার এলাকায় অবস্থান করছিলেন। এসময়  একটি মিনি টমটম গাড়ি দ্রুত গতিতে পূর্ব লরাবাগের দিকে যেতে দেখে সন্দেহ হলে পুলিশ গাড়িটির পিছু নেয়। পরবর্তীতে জালালাবাদ ইউনিয়নের পূর্ব লরাবাগ এরশাদ স্টোরের সামনে গাড়িটি থামাতে সক্ষম হয় পুলিশ।

 

এসময় তল্লাশি করে আসামী জিল্লুর রহমানের প্যান্টের পকেট থেকে ৪ (চার হাজার) এবং আসামী মোঃ কাইয়ুমের প্যান্টের পকেট থেকে ২ (দুই হাজার) পিস ইয়াবা ট্যাবলেট  যার আনুমানিক বাজার মূল্য ১৮,০০,০০০/- (আঠারো লক্ষ) টাকা ও মাদক পরিবহনে ব্যবহৃত ১টি মিনি টমটম গাড়ি জব্দ করে পুলিশ।  প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা পরস্পর যোগসাজশে  এলাকায় মরণঘাতী মাদকদ্রব্য ইয়াবা ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করেন। এই ঘটনায়  থানায় মামলা দায়ের করা হয়েছে।

 

ঈদগাঁও  থানার ওসি এটিএম শিফাতুল মাজদার জানান, এলাকায় মাদক নির্মূলে এবং আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের এ ধরনের কঠোর অভিযান আগামীতেও অব্যাহত থাকবে। গ্রেপ্তার আসামিদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net