1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভায় প্রবাসীর ঘরে সিঁধ কেটে চুরির চেষ্টা, চিৎকার শুনে পালালো চোর  - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০১:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁও বাজার ইজারদার আনোয়ারের বিরুদ্ধে ১২ লাখ টাকা আত্মসাতের অভিযোগ কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভায় প্রবাসীর ঘরে সিঁধ কেটে চুরির চেষ্টা, চিৎকার শুনে পালালো চোর  যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী সংবাদ প্রকাশের জেরে নবীনগরে সরকারি খাল প্রকল্পে ইউএনও’র সরেজমিন তদন্ত বিএনপির প্রতিশ্রুতি পূরণ, রামগড়ে ফ্যামেলী কার্ড পেলেন ৪৫৬ পরিবার ফ্লাইওভারে বাইক নিষিদ্ধ জানতেন না ‘কথিত সাংবাদিক’ দোষ চাপিয়ে দায়িত্বরত গণমাধ্যমকর্মীদের হুমকি অর্থনীতি ও কর্মসংস্থান বাড়াতে দেশব্যাপী ক্রিয়েটিভ হাবের পরিকল্পনা সরকারের হ্যাটট্রিক করে আলজেরিয়াকে একাই হারিয়ে দিলেন মেসি সংবাদপত্রের কণ্ঠরোধের ইতিহাস ভুলে গেলে গণতন্ত্র বিপন্ন হবে: মো. জাহিদ

কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভায় প্রবাসীর ঘরে সিঁধ কেটে চুরির চেষ্টা, চিৎকার শুনে পালালো চোর 

শাহাদাত হোসেন রাসেল, নোয়াখালী প্রতিনিধি
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
  • ৮ বার

কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভায় এক প্রবাসীর বসতঘরে সিঁধ কেটে চুরির চেষ্টার ঘটনা ঘটেছে।

 

গত বুধবার (১৭ই জুন) গভীর রাতে এই ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বসুরহাট পৌরসভা ৯নং ওয়ার্ডের হাজী ওয়াজউদ্দিন মিয়াজি বাড়িতে প্রবাসী নজরুল ইসলাম ফয়সালের বসতঘরে গত বুধবার গভীর রাতে অজ্ঞাতপরিচয় চোর ঘরের দেওয়ালে সিঁধ কেটে ভেতরে প্রবেশের চেষ্টা করে। এ সময় প্রবাসী ফয়সালের স্ত্রী টের পেয়ে চিৎকার শুরু করেন। তার চিৎকার শুনে আশেপাশের লোকজন জেগে উঠলে চোর ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়।

 

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ফয়সালের স্ত্রীর চিৎকারে তারা জেগে ওঠেন। পরে তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। সিঁধ কাটার দৃশ্য দেখে তারা আতঙ্কিত হয়ে পড়েছেন। এলাকায় ইদানীং চুরির ঘটনা বেড়ে যাওয়ায় তারা উদ্বিগ্ন।

এলাকাবাসী রাতের নিরাপত্তা জোরদার করার জন্য প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন। তারা মনে করেন, নিয়মিত পুলিশি টহল এই ধরণের অপরাধ প্রতিরোধে সহায়ক হবে। এঘটনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে। প্রবাসীর পরিবারগুলিও নিরাপত্তা নিয়ে শঙ্কিত।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net