https://www.dailyshamolbangla.com/
খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলার ৩নং সিন্দুকছড়ির ১নং মুড়াপাড়ায় রাস্তার কাজে নিয়োজিত শ্রমিকদের অস্ত্রের মুখে জিম্মি করে মারধর করেছে সন্ত্রাসীরা।
শ্রমিকদের অভিযোগ ৩ কোটি টাকার রাস্তার কাজের প্রকল্প থেকে চাঁদা না পেয়ে তাদের মারধর করেছে ইউপিডিএফ সমর্থিত ৪ জন অস্ত্রধারী।
জানা যায়, রবিবার (১৪ জুন) দুপুর ২.৩০ ঘটিকার দিকে ইউপিডিএফ মূল দলের পোস্ট পরিচালক নিশান মারমা এর নেতৃত্বে ৩ জন অস্ত্রধারী ব্যক্তি মুড়াপাড়া নতুন রাস্তা নির্মাণের কাজ করার সময় ১৫ জন বাঙ্গালী ও একজন অবাঙালি শ্রমিককে অস্ত্রের মুখে জিম্মি করে মারধর করে। এতে আনিছুর রহমান, খোকন হোসেন, সাদ্দাম হোসেন, বেলাল হোসেন গুরুতর আহত হন। আহত ১৬ জন মাটিরাঙ্গা পৌরসভা এলাকার খাগড়াছড়ি জেলার বাসিন্দা বলে জানা গেছে।
খবর পেয়ে সেনাবাহিনীর সিন্দুকছড়ি জোনের একটি টিম আহত শ্রমিকদের উদ্ধার করেন।