1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
খুটাখালী বিএনপির কাউন্সিল ও সম্মেলনে  সাধারণ সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা তৃণমূল রাজনীতির পরীক্ষিত সৈনিক মোঃ ফরিদুল ইসলাম - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০৩ জুন ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
আ’লীগ ছেড়ে বিএনপিতে যোগদিয়ে ছাত্রদল নেতার বিরুদ্ধে মামলা খুটাখালী বিএনপির কাউন্সিল ও সম্মেলনে  সাধারণ সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা তৃণমূল রাজনীতির পরীক্ষিত সৈনিক মোঃ ফরিদুল ইসলাম জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর অভিনন্দন প্রধানমন্ত্রীর তহবিল’র ঈদ উপহারের অনুদান নিয়ে অপপ্রচারের ব্যাখ্যা দিলেন এমপি ফখরুল ইসলাম  খুটাখালী বিএনপির  সম্মেলন ও কাউন্সিলে  প্রার্থীতা ঘোষণা করলেন আনিস,  সাধারন সম্পাদক হিসাবে পেতে চায় তৃণমূল নেতাকর্মীরা নবীনগরে সাংবাদিককে ফোনে প্রাণনাশের হুমকি, থানায় জিডি ইসলামপুর মনুমিয়ার  বাজারে আইনশৃঙ্খলা নিয়ে মতবিনিময় সভা ইসলামী ব্যাংক থেকে পাচারকৃত অর্থ ফেরত ও এস আলমের বিচার দাবিসহ ছয় দফা দাবিতে মাগুরায় মানববন্ধন অনুষ্ঠিত  আগামী বাজেটের মূল লক্ষ্য দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়ন: অর্থমন্ত্রী ঈদগাঁওয়ে পাওনা টাকা নিয়ে বিরোধ: ছুরিকাঘাতে যুবক নিহত, আটক ৩

খুটাখালী বিএনপির কাউন্সিল ও সম্মেলনে  সাধারণ সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা তৃণমূল রাজনীতির পরীক্ষিত সৈনিক মোঃ ফরিদুল ইসলাম

সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার
  • আপডেট টাইম : বুধবার, ৩ জুন, ২০২৬
  • ২ বার

তৃণমূল রাজনীতির পরীক্ষিত সৈনিক মোঃ ফরিদুল ইসলাম, খুটাখালী ইউনিয়ন বিএনপির কাউন্সিল ও সম্মেলনে  সাধারণ সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করেছেন।

 

ত্যাগ-তিতিক্ষার রাজনৈতিক জীবন,মামলা-নির্যাতন পেরিয়ে নেতৃত্বের লড়াইয়ে মোঃ ফরিদুল ইসলামের শক্তি।

 

আগামী ৪ জুন সম্মেলন ও কাউন্সিলে কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে প্রার্থী হিসেবে নিজের রাজনৈতিক জীবন, সাংগঠনিক অভিজ্ঞতা এবং দলীয় কর্মকাণ্ডের বিবরণ তুলে ধরেন বিএনপি নেতা মো. ফরিদুল ইসলাম।

 

তিনি উপজেলার খুটাখালী ইউনিয়নের ফুলছড়ি দরগাহ পাড়া গ্রামের বাসিন্দা। তাঁর পিতা মরহুম মোহাম্মদ সুলতান এবং মাতা ধনাই বিবি। ১৯৭৬ সালের ২০ জুলাই জন্মগ্রহণকারী ফরিদুল ইসলাম শিক্ষাজীবনে চট্টগ্রামের ওমর গণি এম.ই.এস কলেজ থেকে বি.কম ডিগ্রি অর্জন করেন।

 

দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি খুটাখালী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি খুটাখালী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব, সাংগঠনিক সম্পাদক ও যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করেন। পাশাপাশি খুটাখালী ইউনিয়ন যুবদলের সভাপতি, যুগ্ম আহ্বায়ক ও সাংগঠনিক সম্পাদক এবং চকরিয়া উপজেলা যুবদলের অর্থ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। ছাত্র রাজনীতিতেও তিনি সক্রিয় ছিলেন এবং কক্সবাজার সরকারি কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।

 

নিজের রাজনৈতিক দর্শন সম্পর্কে ফরিদুল ইসলাম বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম)-এর বাংলাদেশী জাতীয়তাবাদ এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপোষহীন নেতৃত্ব আমাকে রাজনীতির প্রতি আকৃষ্ট করেছে।”

 

তিনি  বলেন, রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে তিনি একাধিক মামলা ও হয়রানির শিকার হয়েছেন। তাঁর বিরুদ্ধে চকরিয়া থানায় দুটি রাজনৈতিক মামলা রয়েছে। এছাড়া রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাঁর বসতবাড়ি পুড়িয়ে দেওয়া হয় বলেও তিনি অভিযোগ করেন। একই সঙ্গে তাঁর ছোট ভাই ছৈয়দ আলম, যিনি স্থানীয় বিএনপির একজন নেতা, রাজনৈতিক মামলায় প্রায় দেড় মাস কারাভোগ করেন বলে উল্লেখ করেন।

 

 

ফরিদুল ইসলাম বলেন, নানা ধরনের নির্যাতন, মামলা ও প্রতিবন্ধকতার মুখোমুখি হয়েও তিনি দল ও স্বরাষ্ট্র মন্ত্রী সালাহ উদ্দিন আহমেদের প্রতি আস্থা ও নিষ্ঠা বজায় রেখেছেন। ভবিষ্যতেও দলের যে কোনো দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করতে তিনি প্রতিশ্রুতিবদ্ধ। তিনি দলীয় নেতাকর্মীদের সমর্থন ও দোয়া কামনা করেছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net