ঢাকা   ০৫:৪৯:০৭ পিএম, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
সৌদিতে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৭ বাংলাদেশী নিহত মাগুরায় ঐতিহাসিক ৭ই নভেম্বর উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও শোভাযাত্রা অনুষ্ঠিত  আনোয়ারা আইডিয়াল স্কুলের পরিচালনা পর্ষদের সাথে, সাংবাদিকদের সাথে মতবিনিময় শিক্ষা সফরের আনন্দ রূপ নিল বিভীষিকায়, প্রাণ হারালেন শিক্ষিকাসহ দুজন- আহত ৩০ সাতকানিয়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ৬০০ রোগী শ্রমিক আন্দোলনে অর্থায়নের অভিযোগ ভিত্তিহীন, দাবি স্ট্যান্ডার্ড গ্রুপের চন্দনাইশ থানা পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধে ৫ আসামী গ্রেফতার নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের যারা গণহত্যা চালিয়েছে, এ দেশের মানুষ তাদের আর কখনো রাজনীতি করতে দেবে না : স্বরাষ্ট্রমন্ত্রী মাগুরার শ্রীপুরে স্মারক গ্রন্থ ‘স্বপ্ন সারথি’র মোড়ক উন্মোচন এবং বৃক্ষরোপণ

গফরগাঁও পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে একরাম উল্লাহর মনোনয়ন

গফরগাঁও প্রতিনিধি
  • আপডেট টাইম : বুধবার, ৩ জুন, ২০২৬
  • ২১৭ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

ঔআসন্ন গফরগাঁও পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রার্থী হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী গফরগাঁও উপজেলা শাখার মনোনয়ন পেয়েছেন গফরগাঁও উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি মোঃ একরাম উল্লাহ।

দলীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিনের সাংগঠনিক অভিজ্ঞতা, জনসম্পৃক্ত কর্মকাণ্ড এবং রাজনৈতিক অঙ্গনে সক্রিয় ভূমিকার স্বীকৃতি হিসেবে তাঁকে এ মনোনয়ন প্রদান করা হয়েছে।

মোঃ একরাম উল্লাহ ছাত্রজীবন থেকেই বিভিন্ন সামাজিক, সাংগঠনিক ও রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত। তাঁর সহকর্মীদের ভাষ্যমতে, রাজনৈতিক জীবনে তিনি বিভিন্ন সময় হামলা, মামলা, কারাবরণসহ নানা প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হয়েছেন।

এ বিষয়ে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির পাগলা থানার সাবেক সভাপতি সেলিম আল হাসান বলেন, “২০১৪ সালের ১৩ মার্চ একরাম উল্লাহ একটি সহিংস হামলার শিকার হয়ে গুরুতর আহত হন। দীর্ঘ চিকিৎসা শেষে সুস্থ হয়ে তিনি পুনরায় সাংগঠনিক ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে সম্পৃক্ত হন।”

বর্তমানে একরাম উল্লাহ রমনা থানা জামায়াতের কর্মপরিষদ সদস্য এবং আইন, শিক্ষা ও মানবাধিকার বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার মহাসচিব হিসেবেও দায়িত্বে রয়েছেন।

মনোনয়ন পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় একরাম উল্লাহ বলেন, “আমি গফরগাঁও পৌরসভাকে একটি আধুনিক, স্বচ্ছ, জবাবদিহিমূলক ও নাগরিকবান্ধব প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চাই। এ লক্ষ্য বাস্তবায়নে পৌরবাসীর দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করছি।”

স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা ও সাংগঠনিক কর্মকাণ্ডের কারণে একরাম উল্লাহ ইতোমধ্যে গফরগাঁওয়ের রাজনৈতিক অঙ্গনে একটি পরিচিত মুখ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন। আসন্ন পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে তাঁর মনোনয়ন স্থানীয় রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা ও আগ্রহের সৃষ্টি করেছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি