1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চট্টগ্রামের বেসরকারি হাসপাতালে প্রতিদিন চিকিৎসাসেবা নেয় ২০ হাজার রোগী - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নতুন প্রাণ পাচ্ছে ‘সততা স্টোর’ কক্সবাজারে ১৮টি শিক্ষাপ্রতিষ্ঠানে দুদকের অর্থ বরাদ্দ চট্টগ্রামের বেসরকারি হাসপাতালে প্রতিদিন চিকিৎসাসেবা নেয় ২০ হাজার রোগী স্কুল পর্যায়ে দূর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হাটহাজারীতে এশিয়ার পরবর্তী অর্থনৈতিক বিস্ময়ে চীনা বিনিয়োগকারীদের যৌথ রূপকার হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর  দিল্লি বিমানবন্দরের ঘটনা নিয়ে ভারতের ব্যাখ্যা ‘সন্তোষজনক নয়’ : ঢাকা রামগড়ে মাটিরাঙ্গা সীমান্তে সেনাবাহিনী-ইউপিডিএফ (প্রসিত) গোলাগুলি: নিহত ১, আহত ১ সংবাদ সংগ্রহে সাংবাদিককে হেনস্তার অভিযোগ, অভিযুক্ত রামগড় থানার এসআই আনসার আলী নবীনগর পৌরসভায় উন্নয়ন ও বাজেট নিয়ে আলোচনাও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন চন্দনাইশ দোহাজারী সরকার পাড়া সড়কের বেহাল দশা বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা

চট্টগ্রামের বেসরকারি হাসপাতালে প্রতিদিন চিকিৎসাসেবা নেয় ২০ হাজার রোগী

নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ৩ বার

বৃহত্তর চট্টগ্রামের বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলোয় প্রতিদিন চিকিৎসাসেবা নিচ্ছে প্রায় ২০ হাজার রোগী। আর গত দুই বছরে সাজিনাজ হাসপাতালে উন্নত চিকিৎসা নিয়েছে অন্তত ১০ হাজার রোগী। পাশাপাশি জাকাত ও মানবিক সহায়তা কার্যক্রমের মাধ্যমে প্রায় ১০ হাজার পরিবারকে সহযোগিতা করা হয়েছে।

 

চট্টগ্রাম নগরের বায়েজিদ লিংক রোডের সাজিনাজ হাসপাতাল লিমিটেডে ‘চট্টগ্রাম প্রাইভেট হাসপাতাল এন্ড ডায়াগনস্টিকস ওনার্স অ্যাসোসিয়েশন’-এর এক মতবিনিময় সভায় এ তথ্য উঠে আসে। সভায় বেসরকারি স্বাস্থ্যসেবা খাতের বর্তমান পরিস্থিতি, জনসেবায় হাসপাতালগুলোর ভূমিকা এবং বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করা হয়।

 

সভায় সভাপতিত্ব করেন মেট্রোপলিটন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ও অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. এ কে এম ফজলুল হক। বিশেষ অতিথি ছিলেন সাজিনাজ হাসপাতালের চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম। এ ছাড়া সংগঠনের সহসভাপতি ডা. এস এম রেজাউল করিম, সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. আবদুল আলীম, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. এস এম সরওয়ার আলমসহ অ্যাসোসিয়েশনের সদস্য এবং বিভিন্ন হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।সভায় বক্তারা বলেন, বৃহত্তর চট্টগ্রামের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকারি হাসপাতালের পাশাপাশি বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। প্রতিদিন এসব প্রতিষ্ঠানের মাধ্যমে কমপক্ষে ২০ হাজার রোগী চিকিৎসা পরামর্শ ও স্বাস্থ্যসেবা গ্রহণ করছে। তবে বিভিন্ন অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে হাসপাতালগুলোর কর্মকর্তা-কর্মচারীরা প্রায়ই হয়রানির শিকার হচ্ছেন, যা হাসপাতাল পরিচালনায় জটিলতা সৃষ্টি করছে।অনুষ্ঠানে সাজিনাজ হাসপাতালের চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম বলেন, ‘মানুষকে সেবা দেওয়ার ব্রত নিয়ে ২০২৪ সালে সাজিনাজ হাসপাতালের যাত্রা শুরু হয়। প্রতিষ্ঠার পর থেকে হাসপাতালটি ১০ হাজারেরও বেশি রোগীকে উন্নতমানের চিকিৎসাসেবা প্রদান করেছে। পাশাপাশি জাকাত ও মানবিক সহায়তা কার্যক্রমের মাধ্যমে প্রায় ১০ হাজার পরিবারকে সহযোগিতা করা হয়েছে। ইতিমধ্যে হাসপাতালটি নগরবাসীর আস্থার প্রতীকে পরিণত হয়েছে।’

 

মো. শফিকুল ইসলাম আরও বলেন, সম্প্রতি এক শিশুর মৃত্যুকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে নেতিবাচক প্রচারণা ও চিকিৎসকদের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট তথ্য প্রচার করা হচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক। এ ধরনের বিভ্রান্তিকর প্রচারণা থেকে বিরত থাকার জন্য তিনি সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, ‘চিকিৎসকেরা রোগের চিকিৎসা করেন, মৃত্যুর নয়। চিকিৎসকদের নির্দেশনা অনুযায়ী হাসপাতাল রোগীদের সর্বোচ্চ সেবা দিয়ে থাকে, যাতে তারা সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারেন। কিন্তু কোনো রোগীর মৃত্যু হলে অনেক সময় চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষকে দায়ী করা হয়, যা অনাকাঙ্ক্ষিত।’

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net