1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নবীনগর পৌরসভায় উন্নয়ন ও বাজেট নিয়ে আলোচনাও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপন আন্দালিব রহমান পার্থকে তথ্যমন্ত্রী করায় চট্টগ্রাম প্রেসক্লাব নেতৃবৃন্দকে মিষ্টিমুখ করালো বিজেপি জীবনের সর্বাবস্থায় রাসূলুল্লাহ (সা.) এঁর ‍সুন্নাহ অনুসরণ করতে হবে’ : মুফতি জসিমুদ্দীন তিন বছরেও আওয়ামীলীগের হামলার বিচার পাননি যুবদল নেতা ফিরোজ নবীনগরে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল লাকসামে ঈদে মিলাদুন্নবীর জুলুসে হাজারো মানুষের ঢল মাগুরায় ৭ ভুয়া সিআইডি সদস্য আটক, নারী অপহরণের চেষ্টা ব্যর্থ ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি হরমুজ প্রণালী চালুর আলোচনা: তেলের দাম ২ শতাংশ কমেছে চট্টগ্রামে কিশোরীদের প্রজনন স্বাস্থ্য শিক্ষা বিষয়ক সেমিনার-২০২৬’ অনুষ্ঠিত

নবীনগর পৌরসভায় উন্নয়ন ও বাজেট নিয়ে আলোচনাও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

ইব্রাহীম খলিল, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
  • আপডেট টাইম : বুধবার, ২৪ জুন, ২০২৬
  • ১০২ বার

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌরসভা শহর সমন্বয় কমিটি (TLCC) এর সভা অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার (২৪ জুন) পৌরসভা কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক রাকিবুল ইসলামের সভাপতিত্বে এ সভায় ২০২৫-২০২৬ অর্থবছরের সংশোধিত বাজেট এবং ২০২৬-২০২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট নিয়ে বিস্তারিত আলোচনা ও পর্যালোচনা করা হয়।

 

সভায় পৌরসভার চলমান উন্নয়ন কার্যক্রম, নাগরিক সেবার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং জনকল্যাণ মূলক বিভিন্ন বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ মতবিনিময় করা হয়।

 

এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তা, জনপ্রতিনিধি ও কমিটির সদস্যরা উপস্থিত থেকে বিভিন্ন বিষয়ে গঠনমূলক মতামত ও পরামর্শ প্রদান করেন।

 

সভা শেষে দেশের পরিবেশ সংরক্ষণ ও সবুজায়ন কর্মসূচির অংশ হিসেবে নবীনগর পৌরসভায় ১ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন পৌর প্রশাসক রাকিবুল ইসলাম।

 

এ সময় তিনি বলেন, “পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং একটি সবুজ ও বাসযোগ্য নগর গড়ে তুলতে বৃক্ষরোপণের বিকল্প নেই। তিনি সকল নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানান।”

 

অনুষ্ঠানে উপস্থিত ব্যক্তিরা নবীনগর পৌরসভাকে আরও সবুজ, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব নগর হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net