ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় পার্টনার প্রকল্পের আওতায় বিশ্বব্যাংকের অর্থায়নে ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে কৃষক পর্যায়ে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী উপজেলা কৃষি কার্যালয় মিলনায়তনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী সেশনে উপজেলা কৃষি অফিসার মোঃ জাহাঙ্গীর আলম লিটনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
উপজেলা নির্বাহী অফিসার রাকিবুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি।
বক্তব্য প্রদান করেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজু, দেলোয়ার হোসেন সোহেল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ রানা, হোপ এর নির্বাহী পরিচালক আসাদুজ্জামান কল্লোল প্রমুখ।
কারিগরি সেশনে উপজেলা কৃষি অফিসার মোঃ জাহাঙ্গীর আলম লিটনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশিক্ষণ অফিসার জনাব মুন্সী তোফায়েল হোসেন। কারিগরি আলোচনা করেন কৃষি প্রকৌশলী ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অফিসার সুজন মিয়া, উপজেলা সমবায় অফিসার ইব্রাহিম খলিল।
এসময় সাংবাদিক নেতৃবৃন্দসহ বিভিন্ন পেশার প্রতিনিধিরা বক্তব্য রাখেন।
এ পার্টনার কংগ্রেস সভায় উপজেলার ৭০ জন কৃষক, ৩০ জন, এনজিও কর্মী, সরকারি কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ অংশগ্রহণ করেন।
দিনব্যাপী এ সভায় ১০ টি সুনির্দিষ্ট লক্ষ্যের উপর স্বচিত্র প্রতিবেদন উপস্থাপন করা হয়।
এ বিষয়ে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জাহাঙ্গীর আলম লিটন বলেন,’ বিশ্ব ব্যাংকের অর্থায়নে পরিচালিত এ প্রকল্পের আওতায় নবীনগর উপজেলায় উত্তম কৃষি চর্চার আওতায় আবাদি জমির পরিমাণ বৃদ্ধি করার লক্ষ্যে পার্টনার ফিল্ড স্কুল পরিচালনা করা হচ্ছে।
সভায় অংশগ্রহণকারীদের জ্ঞান, দক্ষতা বিষয়ক দীর্ঘ এক মতবিনিময় করা হয়। এতে গোটা উপজেলা থেকে পার্টনার ফিল্ড স্কুলের কৃষক, উপজেলার উদ্যোক্তা কৃষক, এনজিও প্রতিনিধি, গণ্যমাধ্যম ব্যক্তিত্বসহ মোট ১০০ জন অংশগ্রহণ করেন।
তিনি আরও জানান, বিশ্বব্যাংকের অর্থায়নে পার্টনার প্রকল্পের আওতায় নবীনগর উপজেলায় উচ্চ ফলনশীল ধানের জাত উদ্ভাবনের মাধ্যমে আবাদি জমি বৃদ্ধি করা, ‘ফার্মার স্মার্ট কার্ড’ এর মাধ্যমে কৃষি পরিষেবা সম্প্রসারণ করা, পরীক্ষণ পদ্ধতির মাধ্যমে নিরাপদ কৃষিপণ্য উৎপাদন নিশ্চিত করা, এগ্রি-ফুড উদ্যোগগুলোর মান উন্নয়ন ও সংখ্যা বৃদ্ধি করা, গবেষণা প্রতিষ্ঠান ও কৃষি সম্প্রসারণ ব্যবস্থার দক্ষতা বৃদ্ধি করা, নির্দিষ্ট কৃষিপণ্যের ভ্যালু চেইন সনাক্ত ও কার্যকর করা, এবং কৃষি তথ্য, বাজার বিশ্লেষণ ও মান উন্নয়ন সহ কৃষির উন্নয়নে মোট দশ ধরণের কার্যক্রম বাস্তবায়ণ করা হবে।