ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে উপজেলা প্রশাসনের আয়োজনে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৯ জুন) দুপুরে উপজেলা উপজেলা পরিষদ সম্মেলন কেন্দ্রে নির্বাহী অফিসার রাকিবুল ইসলামের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, যানজট নিরসন, বিদ্যুৎ সমস্যা, মাদক ও অপরাধ দমন, জননিরাপত্তা নিশ্চিতকরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
উপস্থিত উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্যবৃন্দ তাদের নিজ নিজ মতামত ও সুপারিশ তুলে ধরেন এবং জনস্বার্থে কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
নবীনগর প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি নবীনগরে বর্তমান সময়ের আলোচিত বিষয় বিদ্যুৎতের লোডশেডিং সমস্যা ও দূরীকরণ নিয়ে জোড়ালো বক্তব্য রাখেন।