1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রকাশের বিরুদ্ধে আইনি নোটিশ, একাধিকবার আপোষনামা দিয়েও প্রতারণার অভিযোগ মুন্সী নেছারের বিরুদ্ধে - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো জিই হেলথকেয়ারের ‘হেলথ এক্সপ্রেস’ চালু নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটের স্মারকলিপি প্রদান হাটহাজারী মাদরাসা ছাত্র আরিফুল ইসলামের আকস্মিক মৃত্যু : মাগফিরাত কামনায় জামেয়ার মহাপরিচালক আলেমগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণেই জুলাই আন্দোলন সফল হয় : আল্লামা শেখ আহমদ জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে কোম্পানীগঞ্জে ১১ দলীয় ঐক্য জোটের গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত  কোম্পানীগঞ্জে জুলাই গনঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও বিশেষ মোনাজাত  “স্পেশাল ট্রাইব্যুনালে জুলাই গণহত্যার বিচার করেন, জনগণ আপনাদের ছাড়বে না: সাক্কু ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবসের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হাসপাতাল আমিলাইষে ফ্রি চিকিৎসা ক্যাম্পে ২ হাজার রোগীকে সেবা, বিনামূল্যে ওষুধ বিতরণ চন্দনাইশ থানা পুলিশের অভিযানে ৩ আসামী গ্রেফতার

মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রকাশের বিরুদ্ধে আইনি নোটিশ, একাধিকবার আপোষনামা দিয়েও প্রতারণার অভিযোগ মুন্সী নেছারের বিরুদ্ধে

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
  • ১২৭ বার

চট্টগ্রামে আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়নের শোলকাটা গ্রামের বাসিন্দা মুন্সী নেছারের বিরুদ্ধে একাধিক মিথ্যা মামলা দায়ের, হয়রানিমূলক কর্মকাণ্ড এবং আপোষনামা করে পুনরায় বিরোধ সৃষ্টির অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, একই এলাকার আবদুল্লাহ (প্রকাশ আবুল কালাম) ও সাগেরা খাতুনের ছেলে মুন্সী নেছার দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দা রাসেদুল হক চৌধুরী ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে একাধিক মিথ্যা অভিযোগ ও মামলা দায়ের করে আসছেন বলে অভিযোগ রয়েছে।

 

সংশ্লিষ্টদের দাবি, মুন্সী নেছার নিজেও বিভিন্ন মামলায় জড়িয়ে একাধিকবার কারাভোগ করেছেন। এছাড়া ডিজিটাল নিরাপত্তা আইন, ২০১৮-এর ২৫ ও ২৯ ধারায় দায়েরকৃত মামলা নং-২২৭/২০২২-এর প্রেক্ষিতে তিনি গ্রেপ্তার হয়ে কারাবরণ করেন।

 

অভিযোগ রয়েছে, আদালতের নির্দেশে একাধিকবার মুচলেকা প্রদান এবং আনোয়ারা থানায় আপোষনামা সম্পাদনের পরও তিনি পুনরায় একই ধরনের কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, আপোষনামা ও মীমাংসার মাধ্যমে বিরোধ নিষ্পত্তির আশ্বাস দিয়ে পরে আবারও মিথ্যা মামলা ও মানহানিকর কার্যক্রম পরিচালনা করে আসছেন তিনি।

এদিকে রাসেদুল হক চৌধুরী ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে বিভিন্ন গণমাধ্যম ও অনলাইন নিউজ পোর্টালে মিথ্যা, বিভ্রান্তিকর ও ভিত্তিহীন তথ্য সরবরাহের মাধ্যমে বানোয়াট সংবাদ প্রকাশে মুন্সী নেছার ভূমিকা রাখছেন বলেও অভিযোগ উঠেছে।

 

সম্প্রতি বিভিন্ন অনলাইন নিউজ পোর্টালে প্রকাশিত দুর্নীতি করে শত কোটি টাকার মালিক চট্টগ্রাম এলএ শাখার আলী আজম, স্ত্রীর নামে ৭ তলা ভবন ও প্রিমিয়াম গাড়ির অভিযোগ শীর্ষক সংবাদের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তির আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ সাইফুল আজিম।

গত ৩১ মে প্রেরিত এক প্রতিবাদলিপিতে তিনি উল্লেখ করেন, তার মক্কেল আলী আজমকে জড়িয়ে প্রকাশিত সংবাদটি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত এবং মানহানিকর। প্রতিবেদনে প্রকৃত তথ্য আড়াল করে একতরফাভাবে তথ্য উপস্থাপন করা হয়েছে, যার ফলে তার মক্কেলের সামাজিক মর্যাদা, ব্যক্তিগত সুনাম এবং পারিবারিক সম্মান ক্ষুণ্ন হয়েছে।

 

প্রতিবাদলিপিতে আরও বলা হয়, সংবাদ প্রকাশের পূর্বে সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্য গ্রহণ কিংবা অভিযোগের সত্যতা যাচাইয়ের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। অথচ সাংবাদিকতার নীতিমালা অনুযায়ী অভিযুক্ত ব্যক্তির বক্তব্য গ্রহণ ও তথ্য যাচাই করা অত্যাবশ্যক।

আইনজীবী মোহাম্মদ সাইফুল আজিম বলেন, প্রতিবেদনে যেসব ব্যক্তি, সম্পত্তি এবং আর্থিক লেনদেনের তথ্য উপস্থাপন করা হয়েছে, তার উল্লেখযোগ্য অংশ বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। সংবাদে উল্লিখিত স্থাবর ও অস্থাবর সম্পদের মালিকানা এবং সংশ্লিষ্টতার বিষয়ে যথাযথ অনুসন্ধানও করা হয়নি বলে তিনি দাবি করেন।

 

প্রতিবাদলিপিতে উল্লেখ করা হয়, অতীতে আলী আজম ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ দায়ের করা হলেও অধিকাংশ ক্ষেত্রেই তদন্ত ও বিচারিক প্রক্রিয়ায় সেসব অভিযোগ ভিত্তিহীন প্রমাণিত হয়েছে অথবা খারিজ হয়ে গেছে। এ সংক্রান্ত আদালতের নথি ও প্রয়োজনীয় দলিলপত্র সংরক্ষিত রয়েছে বলেও জানানো হয়।

 

তিনি অভিযোগ করেন, একটি স্বার্থান্বেষী মহল দীর্ঘদিন ধরে তার মক্কেল ও পরিবারের বিরুদ্ধে ধারাবাহিকভাবে অপপ্রচার চালিয়ে আসছে। সর্বশেষ প্রকাশিত প্রতিবেদনও সেই অপপ্রচারেরই অংশ বলে দাবি করা হয়েছে।

প্রকাশিত সংবাদের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে সংশ্লিষ্ট অনলাইন নিউজ পোর্টাল কর্তৃপক্ষকে প্রতিবাদলিপিটি গুরুত্বসহকারে প্রকাশ এবং সংবাদে উপস্থাপিত তথ্য পুনরায় যাচাই করার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের বিভ্রান্তিকর, অসত্য ও মানহানিকর সংবাদ প্রকাশ থেকে বিরত থাকার অনুরোধ জানানো হয়।

 

অন্যথায় প্রচলিত আইন, সাইবার নিরাপত্তা আইন এবং মানহানি সংক্রান্ত বিধান অনুযায়ী প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও প্রতিবাদলিপিতে উল্লেখ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net