1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রামগড়ে মাটিরাঙ্গা সীমান্তে সেনাবাহিনী-ইউপিডিএফ (প্রসিত) গোলাগুলি: নিহত ১, আহত ১ - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
দিল্লি বিমানবন্দরের ঘটনা নিয়ে ভারতের ব্যাখ্যা ‘সন্তোষজনক নয়’ : ঢাকা রামগড়ে মাটিরাঙ্গা সীমান্তে সেনাবাহিনী-ইউপিডিএফ (প্রসিত) গোলাগুলি: নিহত ১, আহত ১ সংবাদ সংগ্রহে সাংবাদিককে হেনস্তার অভিযোগ, অভিযুক্ত রামগড় থানার এসআই আনসার আলী নবীনগর পৌরসভায় উন্নয়ন ও বাজেট নিয়ে আলোচনাও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন চন্দনাইশ দোহাজারী সরকার পাড়া সড়কের বেহাল দশা বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা মাগুরায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী প্রতিরোধে মোটরসাইকেল শোডাউন  মাগুরায় লক্ষাধিক শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে নোয়াখালীর কবিরহাটে বালুবাহী পিক-আপভ্যান ও মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২  নোয়াখালীর সোনাইমুড়ী থানা পরিদর্শন করেছেন এসপি এন এম নাসিরুদ্দিন 

রামগড়ে মাটিরাঙ্গা সীমান্তে সেনাবাহিনী-ইউপিডিএফ (প্রসিত) গোলাগুলি: নিহত ১, আহত ১

নিজস্ব প্রতিবেদক, রামগড় (খাগড়াছড়ি)
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ০ বার

খাগড়াছড়ির রামগড় ও মাটিরাঙ্গা উপজেলার সীমানা সংলগ্ন তৈকাথান এলাকায় সেনাবাহিনীর সঙ্গে পার্বত্য অঞ্চলের আঞ্চলিক সশস্ত্র সংগঠন ইউপিডিএফ (প্রসিত)-এর সদস্যদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ইউপিডিএফ (প্রসিত)-এর একজন সদস্য নিহত এবং অপর একজন আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। ঘটনাস্থল থেকে একটি একে ৪৭ রাইফেল উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার সকালে উপজেলার দুর্গম তৈকাথান এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দাদের দাবি, ওই এলাকায় কয়েক দফা গুলির শব্দ শোনা যায়। পরে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে অভিযান পরিচালনা করেন।

গোলাগুলির ঘটনায় নিহত ব্যক্তি হলেন ববিন ত্রিপুরা (৩২)। তিনি রামগড় উপজেলার মাজারাটিলা গ্রামের বাসিন্দা। আহত ব্যক্তি হলেন সুনিল ত্রিপুরা। তার বাড়ি রামগড় উপজেলার দাতারাম পাড়ায় বলে জানা গেছে।

রামগড় থানার অফিসার ইনচার্জ মো. নাজির আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net