1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সোনারগাঁয়ের সরকারি স্কুলে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ, ক্ষুব্ধ অভিভাবকরা - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপন আন্দালিব রহমান পার্থকে তথ্যমন্ত্রী করায় চট্টগ্রাম প্রেসক্লাব নেতৃবৃন্দকে মিষ্টিমুখ করালো বিজেপি জীবনের সর্বাবস্থায় রাসূলুল্লাহ (সা.) এঁর ‍সুন্নাহ অনুসরণ করতে হবে’ : মুফতি জসিমুদ্দীন তিন বছরেও আওয়ামীলীগের হামলার বিচার পাননি যুবদল নেতা ফিরোজ নবীনগরে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল লাকসামে ঈদে মিলাদুন্নবীর জুলুসে হাজারো মানুষের ঢল মাগুরায় ৭ ভুয়া সিআইডি সদস্য আটক, নারী অপহরণের চেষ্টা ব্যর্থ ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি হরমুজ প্রণালী চালুর আলোচনা: তেলের দাম ২ শতাংশ কমেছে চট্টগ্রামে কিশোরীদের প্রজনন স্বাস্থ্য শিক্ষা বিষয়ক সেমিনার-২০২৬’ অনুষ্ঠিত

সোনারগাঁয়ের সরকারি স্কুলে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ, ক্ষুব্ধ অভিভাবকরা

সোনারগাঁ প্রতিনিধি
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
  • ৭৩ বার

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া হরিদাস গৌর গোবিন্দ শ্যামসুন্দর স্মৃতি সরকারি বিদ্যালয়ে বিভিন্ন খাতে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ উঠেছে। এ নিয়ে শিক্ষার্থীদের অভিভাবকদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে।

 

অভিভাবকদের অভিযোগ, সরকারি বিদ্যালয়ে স্বল্প খরচে শিক্ষা লাভের আশায় সন্তানদের ভর্তি করানো হলেও বাস্তবে নানা অজুহাতে অতিরিক্ত অর্থ আদায় করা হচ্ছে। তিন মাস পরপর শিক্ষার্থীদের কাছ থেকে ৭৫০ টাকা করে নেওয়া হচ্ছে।

 

এছাড়া বছরের বিভিন্ন সময়ে টিফিন, কম্পিউটার ল্যাব, ম্যাগাজিন ও উন্নয়ন ফিসহ বিভিন্ন খাতে অতিরিক্ত অর্থ পরিশোধ করতে হচ্ছে।

 

তাদের দাবি, সরকারি নির্ধারিত মাসিক বেতন ১২ টাকা হলেও খণ্ডকালীন শিক্ষক বাবদ প্রতি শিক্ষার্থীর কাছ থেকে মাসে আরও ১০০ টাকা নেওয়া হচ্ছে। একই সঙ্গে টিফিন বাবদ মাসে ১০০ টাকা আদায় করা হলেও নিয়মিত টিফিন সরবরাহ করা হয় না। কম্পিউটার ল্যাব ফি হিসেবে ১৫০ টাকা নেওয়া হলেও শিক্ষার্থীরা কোনো কম্পিউটার ক্লাস পাচ্ছে না বলেও অভিযোগ করেন তারা।

 

অভিভাবকদের আরও অভিযোগ, খণ্ডকালীন শিক্ষক নিয়োগে স্বজনপ্রীতির আশ্রয় নেওয়া হয়েছে। সরকারি শিক্ষকদের স্ত্রী, সন্তান ও আত্মীয়স্বজনদের যথাযথ নিয়োগ প্রক্রিয়া ছাড়াই খণ্ডকালীন শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে বলে দাবি তাদের।

 

এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ আলম বলেন, বিদ্যালয়ে সরকারি শিক্ষকের সংকট রয়েছে। এ কারণে বেশি সংখ্যক খণ্ডকালীন শিক্ষক নিয়োগ দিতে হয়েছে। তাদের বেতন-ভাতা পরিশোধের জন্যই শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত ফি নেওয়া হচ্ছে।

 

তবে সরকারি প্রতিষ্ঠানে খণ্ডকালীন শিক্ষকদের বেতন বাবদ শিক্ষার্থীদের কাছ থেকে এভাবে অর্থ আদায় কতটা বিধিসম্মত, তা নিয়ে প্রশ্ন তুলেছেন সচেতন মহল। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা শিক্ষা কর্মকর্তার হস্তক্ষেপ কামনা করেছেন অভিভাবকরা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net