1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঈদগাঁওয়ে দুই শিক্ষাপ্রতিষ্ঠানে ‘সততা স্টোর’ উদ্বোধন - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন,আলোচনা, পুরস্কার বিতরণ ও মাছের পোনা অবমুক্তকরণ নোয়াখালীর বেগমগঞ্জে যৌতুকের দাবিতে হত্যার অভিযোগে পলাতক থাকা স্বামী ইসমাইল হোসেনকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব  শাহ আনোয়ার রহ. ফাউন্ডেশনের উদ্যোগে হাটহাজারীতে ফ্রী চিকিৎসা ক্যাম্প নোয়াখালীর চৌমুহনীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ক্যাশ থেকে ৫ লাখ টাকা লুটের অভিযোগ  কোম্পানীগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও পোনা মাছ অবমুক্ত  মৎস্য, কর্মসংস্থান ও রপ্তানি বাড়াতে জলাশয়ের সর্বোচ্চ ব্যবহারের আহ্বান প্রধানমন্ত্রীর দক্ষ মানবসম্পদ গঠনে গ্লোবাল বারিস্তা ট্রেনিং ইনস্টিটিউটের উদ্যোগ নবীগঞ্জে ই-পোস্ট কেন্দ্রের উদ্যোক্তা পুলিশ হেফাজতে, অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ  মাগুরায় জাতীয় মৎস্য পক্ষ – ২০২৬ এর উদ্বোধন   মাগুরায় হাসপাতালে বিশুদ্ধ পানি প্রকল্পের উদ্বোধন করলেন এমপি মনোয়ার হোসেন খান 

ঈদগাঁওয়ে দুই শিক্ষাপ্রতিষ্ঠানে ‘সততা স্টোর’ উদ্বোধন

সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
  • ৫০ বার

শিক্ষার্থীদের মধ্যে সততা, নৈতিকতা, জবাবদিহিতা ও মূল্যবোধের চর্চা গড়ে তুলতে কক্সবাজারের ঈদগাঁও

উপজেলার দুটি শিক্ষাপ্রতিষ্ঠানে ‘সততা স্টোর’ উদ্বোধন করা হয়েছে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) অর্থায়নে এবং দুদক সমন্বিত কক্সবাজার জেলা কার্যালয়ের সহযোগিতায় ইসলামপুর ইসলামিয়া দাখিল মাদরাসা ও জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ে এ উদ্যোগ বাস্তবায়ন করা হয়।

 

বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে পৃথক অনুষ্ঠানের মাধ্যমে প্রতিষ্ঠান দুটিতে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে ‘সততা স্টোর’-এর উদ্বোধন করেন দুদক কক্সবাজার সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ মোস্তাফিজুর রহমান।

 

ব্যবসায়ী আরিফুর রহিমের সভাপতিত্বে ও শিক্ষক আহমদ কবিরের সঞ্চালনায় এসময় দুর্নীতি দমন কমিশন-দুদক সমন্বিত জেলা কার্যালয় কক্সবাজারের  সহকারী উপপরিচালক মো.মামুনুর রশিদ, ঈদগাঁও থানার ওসি এটিএম শিফাতুল মাজদার, চিকিৎসক এহেছানুল হক ও সহকারী প্রধান শিক্ষক জসিম উদ্দিন বক্তব্য রাখেন।

 

অনুষ্ঠানে ইসলামপুর দাখিল মাদরাসা সুপার মৌ. নজিব আহমদ, সহকারী সুপার মনছুর আলম, সিনিয়র শিক্ষক রিদওয়ানুল হক, সিনিয়র শিক্ষক শাকিলা কমল ডেজী, ব্যবসায়ী আবদু রশিদ, হাকিম আলী, এম জয়নাল আবেদীন, ঈদগাহ মেডিকেল সেন্টারের এমডি এহেছান উলাহ,আরিফুল ইসলাম মানিকসহ দুই প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, শিক্ষক-শিক্ষিকা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

 

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘সততা স্টোর’ এমন একটি ব্যতিক্রমী উদ্যোগ, যেখানে কোনো বিক্রেতা থাকবেন না। শিক্ষার্থীরা নিজের প্রয়োজনীয় পণ্য নিজেই সংগ্রহ করবে এবং নির্ধারিত মূল্য স্বেচ্ছায় নির্দিষ্ট বাক্সে জমা রাখবে। এর মাধ্যমে তাদের মধ্যে সততা, আত্মনিয়ন্ত্রণ, দায়িত্ববোধ এবং নৈতিকতার চর্চা গড়ে উঠবে।

 

বক্তারা আরও বলেন, দুর্নীতিমুক্ত সমাজ গঠনের ভিত্তি তৈরি হয় পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠান থেকে। তাই শৈশব থেকেই শিক্ষার্থীদের মধ্যে সততা ও নৈতিক মূল্যবোধের চর্চা নিশ্চিত করতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী ও কার্যকর। ভবিষ্যৎ প্রজন্মকে সৎ, আদর্শবান ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে ‘সততা স্টোর’ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

 

দুদক কক্সবাজার সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বলেন, দেশ থেকে দুর্নীতি নির্মূল করতে দুদক ভবিষ্যৎ প্রজন্মকে সুশিক্ষিত ও স্বশিক্ষিত করার উদ্যোগ নিয়েছে। এর অংশ হিসেবে দুদক শিক্ষা প্রতিষ্টান গুলোতে সততা স্টোর নামে বিক্রেতাবিহীন দোকান চালুর উদ্যোগ নিয়েছে। এর মাধ্যমে স্কুল-মাদরাসা পর্যায় থেকে শিশুদের সৎ শিক্ষা দেওয়া হবে।

 

মোস্তাফিজুর রহমান বলেন, সততা স্টোরে সব ধরনের পণ্য থাকবে। শিক্ষার্থীরা নিজেরা পণ্য কিনবে। নিজেরাই নির্দিষ্ট বাক্সে মূল্য পরিশোধের অর্থ রাখবে। এর মাধ্যমে স্কুলপর্যায় থেকেই শিশুরা সততা ও ন্যায়পরায়ণতা শিখবে, যা ভবিষ্যতে দুর্নীতিমুক্ত সমাজ গড়তে কাজ করবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net