1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
অতিবৃষ্টিতে পানিবন্দি মানুষের পাশে রামগড় ৪৩ বিজিবি - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নিবন্ধনকৃত যুব ক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত মাগুরায় বিশ্ব জনসংখ্যা দিবসে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত  পানিবন্দি মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর অতিবৃষ্টিতে পানিবন্দি মানুষের পাশে রামগড় ৪৩ বিজিবি মাগুরা জেলার শান্তি শৃঙ্খলা রক্ষায় মাদক নিয়ন্ত্রনে গুরুত্ব আরোপ করে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত  প্রাথমিক বৃত্তিতে ট্যালেন্টপুল অর্জন করেছে সাংবাদিক পুত্র সাফওয়ান হাটহাজারীতে বন্যার্তদের উদ্ধার ও খাদ্য সহায়তায় বাংলাদেশ সেনাবাহিনী মাগুরায় কৃষি কর্মকর্তাকে ঝুলিয়ে পেটানোর হুমকি! যুবদল নেতা বহিস্কার ১০ জনের সুইজারল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের সেমিতে আর্জেন্টিনা লাকসামে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

অতিবৃষ্টিতে পানিবন্দি মানুষের পাশে রামগড় ৪৩ বিজিবি

নিজস্ব প্রতিবেদক, রামগড় (খাগড়াছড়ি)
  • আপডেট টাইম : রবিবার, ১২ জুলাই, ২০২৬
  • ৬ বার

খাগড়াছড়ির রামগড় উপজেলায় টানা অতিবৃষ্টি ও জলাবদ্ধতায় পানিবন্দি হয়ে পড়া অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে ৪৩ বিজিবি। মানবিক সহায়তার অংশ হিসেবে ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকায় খাদ্যসহ প্রয়োজনীয় ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।

রবিবার দিনব্যাপি ৪৩ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল মো. আহসান উল ইসলাম নিজে উপস্থিত থেকে দুস্থ ও পানিবন্দি পরিবারের হাতে ত্রাণসামগ্রী তুলে দেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজখবর নেন এবং তাদের দুর্ভোগ লাঘবে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন।

ত্রাণ বিতরণকালে অধিনায়ক জানান, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো বাংলাদেশ বর্ডার গার্ডের মানবিক দায়িত্বের অংশ। তিনি বলেন, যতদিন পরিস্থিতির উন্নতি না হবে, ততদিন প্রয়োজন অনুযায়ী এই ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

ত্রাণ পেয়ে উপকারভোগীরা ৪৩ বিজিবির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা জানান, দুর্যোগের এই কঠিন সময়ে দ্রুত সহায়তা পাওয়ায় তাদের পরিবার কিছুটা স্বস্তি পেয়েছে।

স্থানীয়দের মতে, দুর্যোগকালীন সময়ে ৪৩ বিজিবির এ মানবিক উদ্যোগ ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং বাহিনীর জনসেবামূলক কার্যক্রমের একটি উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net