ঢাকা   ১২:৩৮:৩২ পিএম, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
শিক্ষা সফরের আনন্দ রূপ নিল বিভীষিকায়, প্রাণ হারালেন শিক্ষিকাসহ দুজন- আহত ৩০ সাতকানিয়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ৬০০ রোগী শ্রমিক আন্দোলনে অর্থায়নের অভিযোগ ভিত্তিহীন, দাবি স্ট্যান্ডার্ড গ্রুপের চন্দনাইশ থানা পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধে ৫ আসামী গ্রেফতার নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের যারা গণহত্যা চালিয়েছে, এ দেশের মানুষ তাদের আর কখনো রাজনীতি করতে দেবে না : স্বরাষ্ট্রমন্ত্রী মাগুরার শ্রীপুরে স্মারক গ্রন্থ ‘স্বপ্ন সারথি’র মোড়ক উন্মোচন এবং বৃক্ষরোপণ মাগুরায় জেলা জামায়াতে ইসলামীর আমীরের শপথ নিলেন অধ্যাপক সাইদ আহমাদ বাচ্চু    নোয়াখালীর কোম্পানীগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭ (সিজন-২) এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত পরীমণির সঙ্গে কি ঘটেছিল জানালেন সেই সাংবাদিক

আনোয়ারায় বন্যাকবলিত ৩০০ পরিবারের মাঝে চেয়ারম্যান প্রার্থী নুরুল কবির রানার ত্রাণ বিতরণ

বদরুল হক, আনোয়ারা, চট্টগ্রাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১০ জুলাই, ২০২৬
  • ১৫৪ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় টানা ভারী বর্ষণ ও আকস্মিক বন্যায় পানিবন্দি হয়ে পড়া ৩০০টি পরিবারের মাঝে জরুরি ত্রাণসামগ্রী বিতরণ করেছেন চাতরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও বিশিষ্ট সমাজসেবক এডভোকেট নুরুল কবির রানা।

 

শুক্রবার (১০ জুলাই) বিকেলে উপজেলার চাতরী ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের বড় ভিটা, মুন্সী পাড়া ও গাজী মোল্লার বাড়ি এবং ৬ নং ওয়ার্ডের সুজামল্লা পাড়া, পাঁচ সিকদার বাড়ি ও আমিন বাড়ির পানিবন্দি ৩ শত পরিবারের হাতে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী হিসেবে

প্রতিটি পরিবারকে ২ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি চিড়া, ১ কেজি চিনি, ১ কেজি ডাল, ১ কেজি মুড়ি, ১ কেজি পেঁয়াজ এবং ১টি সয়াবিন তেল বিতরণ করা হয়।

 

এর আগে বৃহস্পতিবার সকাল থেকে এডভোকেট নুরুল কবির রানা কোমর ও হাঁটুসমান পানিতে নেমে চাতরী ইউনিয়নের বন্যাকবলিত বিভিন্ন এলাকা, বিশেষ করে ৩ নং কেঁয়াগড় ওয়ার্ডসহ ক্ষতিগ্রস্ত এলাকাগুলো পরিদর্শন করেন। এ সময় তিনি দুর্গত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন, তাদের সার্বিক অবস্থার খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন।

 

এডভোকেট নুরুল কবির রানা বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের মানবিক ও নৈতিক দায়িত্ব। টানা বর্ষণে আমার ইউনিয়নের বিভিন্ন এলাকার শত শত পরিবার পানিবন্দি হয়ে চরম খাদ্যসংকটে পড়েছে। কেউ যেন অভুক্ত না থাকে, সে লক্ষ্যেই প্রথম ধাপে ৩০০ পরিবারের মাঝে জরুরি ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আমাদের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

 

তিনি আরও বলেন, এই দুর্যোগে ঘরে বসে থাকার সুযোগ নেই। যার যতটুকু সামর্থ্য আছে, তা নিয়েই অসহায় মানুষের পাশে দাঁড়ানো উচিত। মানুষের দুঃখ-কষ্ট ভাগ করে নেওয়াই আমাদের সামাজিক দায়িত্ব।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি