1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আন্তর্জাতিক মানের শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে সরকার, কারিগরি শিক্ষায় বিশেষ গুরুত্ব: এমপি জসিম উদ্দিন - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
বানারীপাড়ায় কৃষক দলের সাধারণ সম্পাদক সুমনের ওপর হামলার অভিযোগ, আশঙ্কাজনক অবস্থায় শেবাচিমে ভর্তি ঈদগাঁওয়ে ভোগান্তিতে ডজনাধিক পরিবার, ঘেরাবেড়া দিয়ে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ ভাঙ্গুড়ায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত উনকলায় প্রাথমিকে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা  নবীনগরে ভোলাচং উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও রাকিবুল ইসলাম চন্দনাইশ থানা পুলিশের অভিযানে ৫ আসামী গ্রেফতার আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন খাগড়াছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের খাদ্য সহায়তা দিলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল ভাঙ্গুড়ায় মোবাইল কোর্টে ৬৫টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ ও ধ্বংস চট্টগ্রাম জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা : বন্যা পরবর্তী পুনর্বাসন প্রক্রিয়ায় গুরুত্বারোপ

আন্তর্জাতিক মানের শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে সরকার, কারিগরি শিক্ষায় বিশেষ গুরুত্ব: এমপি জসিম উদ্দিন

এস.এম.জাকির,চন্দনাইশ(চট্টগ্রাম)প্রতিনিধি:
  • আপডেট টাইম : রবিবার, ১৯ জুলাই, ২০২৬
  • ২৫ বার

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার হাছনদণ্ডী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ জুলাই) দুপুরে বিদ্যালয়ের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জসিম উদ্দিন আহমেদ এমপি বলেন, “বর্তমান সরকার শিক্ষা-বান্ধব সরকার। শিক্ষাক্ষাতে বিশেষ বরাদ্দ দিয়ে আন্তর্জাতিক মানের শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে নিরলসভাবে কাজ করছে। আধুনিক ও দক্ষ জনশক্তি তৈরির লক্ষ্যে কারিগরি শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এগিয়ে নেওয়া হচ্ছে।”

তিনি আরও বলেন, “একটি শিক্ষিত, দক্ষ ও প্রযুক্তিনির্ভর প্রজন্ম গড়ে তুলতে শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন, আধুনিক শিক্ষা উপকরণ এবং কারিগরি শিক্ষার সম্প্রসারণে সরকার ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে।”

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি তসলিম উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহাজারী পৌরসভার প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ঝন্টু বিকাশ চাকমা,এসএম দিদারুল ইসলাম সিকদার।

এছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ফৌজুল করিম চৌধুরী।

সিনিয়র শিক্ষক তাজুল ইসলাম চৌধুরী ও প্রাক্তন শিক্ষার্থী আবদুল্লা আল নোমান জিহাদের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম। বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা কমিটির অভিভাবক সদস্য মাহফুজুর রহমান, সহকারী প্রধান শিক্ষক নাসির উদ্দিন মাস্টার, বিএনপি নেতা হেলাল উদ্দিন ও সোহেল উদ্দিন।

এসময় দক্ষিণ জেলা বিএনপির সদস্য মোজাম্মেল হক বেলাল, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আ.ক.ম. মোজাম্মেল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম, যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম মারুফ, সাইফুল ইসলাম, চন্দনাইশ পৌরসভা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইখতিয়ার উদ্দিন, দোহাজারী পৌরসভা যুবদলের আহ্বায়ক মোহাম্মদ ইফতিয়ার উদ্দিন সুমন, পৌরসভা বিএনপি নেতা সেলিম উদ্দিন, মোরশেদুল আলম চৌধুরী, দোহাজারী বিএনপির যুগ্ম আহ্বায়ক আমির হোসেন, দক্ষিণ জেলা যুবদলের সহ-সভাপতি সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক আল মাহমুদ হিরু, যুগ্ম সম্পাদক আবদুল মজিদ শাহ, কৃষি বিষয়ক সম্পাদক মীর মহিউদ্দিনসহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে এমপি জসিম উদ্দিন বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন। পরে বন্যায় ক্ষতিগ্রস্ত পাঁচ শতাধিক পরিবারের মাঝে নগদ অর্থ ও ত্রাণসামগ্রী বিতরণ করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net