কক্সবাজারের ঈদগাঁও- গোমাতলী সড়কের জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে বানের পানির তোড়ে বিশালাকার ফাটল দেখা দিয়েছে। টানা ভারী বর্ষণের কারনে ঈদগাঁও নদী থেকে পানি নেমে যাওয়ায় সড়ক সংলগ্ন পয়েন্টে সোমবার সকালেই ফাটল সৃষ্টি হয়।
১৩ জুলাই সোমবার দুপুরে বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে উপজেলা নিবাহী অফিসার মংচিংনু মারমা উক্ত স্থানটিতে পরিদর্শন করেন এবং দ্রুত সময়ে ব্যবস্থা নেয়া হবে বলে জানান।
এসময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিম মাহমুদ, ইসলামাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি হুমায়ুন কবির কোম্পানি, ইউনিয়ন যুবদল যুগ্ন আহবায়ক মোহাম্মদ নোমান ও ইউপি সদস্য জিকোসহ অনেকে উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে ইউএনও পানি উন্নয়ন বোর্ডের সাথে যোগাযোগ করে দ্রুতসময়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।