1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঈদগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ২০ জন শিক্ষার্থীর অভাবনীয় সাফল্য  - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ২০ জন শিক্ষার্থীর অভাবনীয় সাফল্য  শামছুর রহমান শিমুল বিশ্বাসকে নিয়ে কটূক্তির প্রতিবাদে ভাঙ্গুড়ায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল মাগুরার শ্রীপুরে রাস্তার বেহাল দশা, জনদুর্ভোগ চরমে ঈদগাঁওয়ে বন্যাদুর্গতদের মাঝে শুকনো খাবার বিতরণ করেছে মানবিক ফাউন্ডেশন mm ঈদগাঁও গোমাতলী সড়ক বানের পানিতে ধ্বসে পড়েছে, পরিদর্শনে ইউএনও  ব্যাংক ম্যানেজারের উপর হামলা ও হত্যার প্রতিবাদে নবীনগরে মানববন্ধন  কুমিল্লায় জলাবদ্ধতায়, প্রধানমন্ত্রীর ফোনকলে পরিবর্তন করা হয়েছে এইচএসসি পরীক্ষার কেন্দ্র  রামগড়ে দূর্যোগে ক্ষতিগ্রস্ত ১৬৪ পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ খুটাখালীতে অসহায় ও হত দরিদ্রদের পাশে তরুণ চেয়ারম্যান প্রার্থী রিহাবুল আলম খুটাখালীতে ফুলছড়ি বঙ্গদিয়ায় ভাঙছে বেড়িবাঁধ, আতঙ্কে কৃষক!

ঈদগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ২০ জন শিক্ষার্থীর অভাবনীয় সাফল্য 

সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার
  • আপডেট টাইম : সোমবার, ১৩ জুলাই, ২০২৬
  • ০ বার

প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কক্সবাজারের ঈদগাঁও  উপজেলাজুড়ে শ্রেষ্ঠত্ব ধরে রেখে অভাবনীয় সাফল্য অর্জন করেছে ঈদগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়। তৎমধ্যে  ৯ জন ট্যালেন্টপুল,১১ জন সাধারণ গ্রেডে বৃত্তি লাভ করেছেন। যার ফলে- উপজেলায় শতভাগ বৃত্তিতে গৌরব অর্জন করেন।

 

এমন অর্জনের খবর প্রকাশের পর শিক্ষার্থী, শিক্ষক,অভিভাবক ও শুভানুধ্যায়ীদের মধ্যে খুশির আমেজে মুখরিত হয়ে উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে বিদ্যালয়টির সাফল্য নিয়ে ব্যাপক প্রশংসা,অভিনন্দনের জোয়ার বইতে দেখা গেছে।

 

১৩ জুলাই (সোমবার) বিকেলে বিদ্যালয়ে বৃত্তি লাভ করা সকল শিক্ষার্থীদের একত্রিত করেই স্কুলের পক্ষ থেকে তাদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। পরে শিক্ষক,অভিভাবক ও ছাত্র- ছাত্রীদের নিয়ে ফটোশেসনে মিলিত হয়েছে।

 

বিদ্যালয় কর্তৃপক্ষ জানান, শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম, শিক্ষকদের আন্তরিক পাঠদান, অভিভাবকদের সার্বক্ষণিক সহযোগিতা এবং সুশৃঙ্খল শিক্ষা ব্যবস্থাপনার কারনে এই অনন্য সাফল্য ধরে রাখা সম্ভব হয়। এ অর্জন ভবিষ্যতে স্কুলের লেখাপড়ার মান আরও সমৃদ্ধ করতে অনুপ্রেরণা হিসেবে শক্তি,সাহস যোগাবে, এমনি আশাবাদ ব্যক্ত করেন।

 

বিদ্যালয় প্রধান শিক্ষক মনজুর আলম জানান, বৃত্তি পরীক্ষায় অভাবনীয় সাফল্যের পেছনে স্কুলের সকল শিক্ষক শিক্ষিকা,অভিভাবকদের আন্তরিক প্রচেষ্টায় এটি ধরে রাখা সম্ভব হয়েছে। যারা বৃত্তি পরীক্ষায় সফলতার সাথে উত্তীর্ণ হয়ে বিদ্যালয়টির সুনাম অক্ষুন্ন রেখেছেন সকলকে ধন্যবাদ জানান তিনি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net