1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঈদগাঁওয়ে তিনদিনের টানা ভারী বর্ষণে নিম্নাঞ্চল প্লাবিত, বন্যার শঙ্কা! - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে তিনদিনের টানা ভারী বর্ষণে নিম্নাঞ্চল প্লাবিত, বন্যার শঙ্কা! ভোগান্তিতে পৌরবাসী চন্দনাইশ পৌরসভার অধিকাংশ সড়ক সংস্কারবিহীন অবস্থায়  সুপার সাব মেরিনোর গোলে পর্তুগালকে বিদায় করে কোয়ার্টারে স্পেন উত্তর ফটিকছড়িতে একশো অসহায় পরিবারে শেখ শাহজাহান কর্তৃক খাদ্য সহায়তা  চট্টগ্রাম চন্দনাইশের হাসিমপুরে এক ব্যক্তির নাম জিজ্ঞেস করাকে কেন্দ্র করে বৌদ্ধ পরিবারের উপর হামলা দোহাজারী পৌরসভার হাফছড়ি খালের ওপর কাঠের সেতুর উদ্বোধন কক্সবাজার ঈদগাঁও পোকখালীতে সেলাই প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন দেশের স্বার্থে সবাইকে আরও দায়িত্বশীল ও সচেতন হতে হবে: প্রধানমন্ত্রী সরকারি প্রণোদনার কৃষি উপকরণ ও বৃক্ষ বিতরণ হাটহাজারীতে মাগুরায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষের্্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত 

ঈদগাঁওয়ে তিনদিনের টানা ভারী বর্ষণে নিম্নাঞ্চল প্লাবিত, বন্যার শঙ্কা!

সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬
  • ৫ বার

তিনদিন ধরে টানা ভারী বর্ষণে কক্সবাজারের ঈদগাঁও উপজেলাজুড়ে বন্যার আশঙ্কা তীব্র আকার ধারণ করেছে। পাহাড়ি এলাকায় বসবাসকারী মানুষকে নিরাপদ স্থানে সরে যেতে প্রশাসনের পক্ষ থেকে সতর্ক করা হচ্ছে। একই সঙ্গে উজান থেকে নেমে আসা ঢলের পানি ঈদগাঁও নদীতে দ্রুত বৃদ্ধি পেয়ে নিম্নাঞ্চলে বন্যার শঙ্কা দেখা দিয়েছে।

সরজমিনে দেখা গেছে, উপজেলার ঈদগাঁও বাজারের হাসপাতাল সড়ক, কাপড়ের গলি, সুপারি গলি, ভূমি অফিস, জাগিরপাড়া, বংকিম বাজার, সওদাগরপাড়াসহ বিভিন্ন অংশে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।

টানা বর্ষণের কারণে উপজেলার জালালাবাদ ইউনিয়নের পালাকাটা, পোকখালী ইউনিয়নের নাইক্ষংদিয়া, পশ্চিম পোকখালী, গোমাতলী, ইসলামাবাদ ইউনিয়নের বোয়ালখালী, গজালিয়া, ইসলামপুর ইউনিয়নের নাপিতখালী ও ঈদগাঁও ইউনিয়নের ভাদিতলাসহ বিস্তীর্ণ নিম্নাঞ্চল পানিতে তলিয়ে গেছে। এতে স্বাভাবিক জনজীবন, ব্যবসা-বাণিজ্য ও যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে দ্রুত পানি বাড়লেও অধিকাংশ এলাকায় পানি স্বাভাবিকভাবে নামতে পারছে না। এতে করে উপজেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার ঝুঁকি রয়েছে। বৃষ্টি অব্যাহত থাকলে ঈদগাঁও নদীর পানি আরও বৃদ্ধি পেয়ে নিম্নাঞ্চলে আকস্মিক বন্যা দেখা দিতে পারে।

ঈদগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মংচিনু মারমা সকালে ভারী বৃষ্টির ফলে সৃষ্ট জলাবদ্ধতা এলাকা পরিদর্শন করে বলেন, ভারী বর্ষণে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার খবর পাওয়া গেছে। পাহাড়ে বসবাসকারীদের নিরাপদ স্থানে সরে যেতে মাইকিং সতর্ক করা হচ্ছে। উপজেলা প্রশাসন, স্থানীয় প্রশাসন এবং সংশ্লিষ্ট দপ্তর সার্বিক পরিস্থিতির ওপর নিবিড় নজরদারি করছে।
৭/৭/২০২৬ খ্রি.

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net